মনোনয়নবঞ্চিত প্রার্থীকে দেখে স্লোগান দিয়ে নদীতে লাফ
Published: 7th, November 2025 GMT
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। কিন্তু তিনি মনোনয়ন পাননি। ঢাকা থেকে তার বাড়ি ফেরার সংবাদে নদীপাড়ে জড়ো হন অসংখ্য সমর্থক। এ সময় তাকে আসতে দেখে কয়েকজন সমর্থক স্লোগান দিতে দিতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর পাড়ে ঘটনাটি ঘটে।
এ দিন মাহবুবুর রহমান স্পিডবোটে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে নদী পাড়ে হাজারো সমর্থক উপস্থিত হন। তাকে বহনকারী স্পিডবোট পাড়ের দিকে এগিয়ে আসার সময় কয়েকজন সমর্থক ‘মাহবুবুর ভাই’ ‘মাহবুবুর ভাই’ স্লোগান দিতে দিতে নদীতে ঝাঁপ দেন এবং তারা সাঁতরে স্পিডবোটের কাছে চলে যান। এ সময় মাহবুবুর রহমান তাদের স্পিডবোটে তুলে নেন এবং সবাইকে নিয়ে জামালগঞ্জ রিভার ভিউয়ের মাঠে পথসভায় যোগ দেন।
পথসভায় মাহবুবুর রহমান বলেন, ‘‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছনে ফিরে তাকাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা ছিঁড়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেও কাজ করেছি।’’
‘‘আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রুসিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তারেক জিয়া আমার নেতা। ধানের শীষ আমার ঠিকানা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’’
পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহ্বাবায়ক আজাদ হোসেন বাবলু, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক মনোনয়ন পেয়েছেন।
ঢাকা/মনোয়ার//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ দাবি করেন।
আরো পড়ুন:
খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত
বরগুনায় বিএনপির ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত
সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্ন রিপোর্ট আমাদের হাতে এসেছে—বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”
তিনি বলেন, “ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন, তাকেই সম্মানিত রাখেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করেন এবং দেশের উন্নতি, গণতন্ত্র ও মানুষের ঐক্যের স্বার্থে তাকে জীবিত রাখেন।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইনশৃঙ্খলা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণ কামনা করেন।
ঢাকা/তারেকুর/মাসুদ