আকবরের ৯ বলে ৩২ রান, শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
Published: 7th, November 2025 GMT
শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলদেশ। আজ পুল ‘ডি’র ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ করে ৭৫ রান। তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট হয়। অফ স্পিনে ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে বাংলাদেশের ম্যাচ ছিল হংকংয়ের বিপক্ষে। তবে বৃষ্টির কারণে ম্যাচটিতে একটি বলও খেলা হয়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টই বাংলাদেশকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছে। আগামীকাল সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১২ দল নিয়ে হংকংয়ে তিন দিনের টুর্নামেন্টটি শুরু হয়েছে আজ। তিনটি করে দল নিয়ে মোট চারটি গ্রুপ করা হয়েছে। পুল ‘ডি’তে বাংলাদেশ আজ শ্রীলঙ্কাকে হারিয়েছে মোসাদ্দেক ও আকবর আলীর সৌজন্যে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ৭৫ রানে নিয়ে যায় আকবরের ৯ বলে ৩২ রানের ইনিংস। ৩৫৫ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৪টি ছক্কা ও ২টি চার মারেন আকবর। ওপেনার হাবিবুর রহমান ৭ বল খেলে ২টি করে চার ও ছক্কায় করেন ২১ রান। শেষ দিকে আবু হায়দার ১০ বল খেলে ৬ রানে আটকে না থাকলে সংগ্রহটা আরও বড় হতে পারত।
আরও পড়ুনএবার ওভারে ছয় ছক্কা মারলেন পাকিস্তানের আফ্রিদি৫২ মিনিট আগেরান তাড়ায় শ্রীলঙ্কার ধনঞ্জয়া লাকশান ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ রান ছাড়া অন্য কেউ ৬ বলও টিকতে পারেননি। মোসাদ্দেক নেন ৩ উইকেট, তোফায়েল আহমেদ ও আবু হায়দার নেন ১টি করে উইকেট।
এদিকে পুল ‘বি’তে খেলা অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমিরাতকে ৩ উইকেটে ৮৭ রানে আটকে দিয়ে ৩ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। জ্যাক উড ১১ বলের ইনিংসে ৭ ছক্কা ও ৩ চারে ৫৫ রান করেন। নিক হবসন করেন ৫ বলে ৩ ছক্কা ও ২ চারে অপরাজিত ২৬ রান।
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি পরিত্যক্ত হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য় র ট র ফ ইন ল উইক ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেনের (শিবলু) বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এ মামলায় আদালতে সাক্ষ্য দেন এজাজ হোসাইন মারওয়ান নামের এক ব্যক্তি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। জেরা শেষে আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন রাখেন।
এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি আইনে ৪২৮ ধারায় সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড রয়েছে। আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন এই আইনজীবী।
গত ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা–পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে মোহাম্মদপুর থানা–পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেয়। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পর পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।