অনুমতি ছাড়া একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতির দায়িত্ব নেওয়ায় উপসচিব মো. মামুন মিয়াকে ‘তিরস্কার’ (লঘুদণ্ড) দিয়েছে সরকার। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মামুন মিয়া পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক থাকাকালে নরসিংদীর ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব নেন, যা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা হয়।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ১৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ব্যক্তিগত শুনানি শেষে তদন্ত কর্মকর্তা মামুন মিয়ার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দেন। সেই ভিত্তিতে তাকে তিরস্কারের শাস্তি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া ভিন্ন প্রতিষ্ঠানে পদ গ্রহণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।
ঢাকা/এএএম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুতিনের দুই দিনের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত যা যা জানা গেল
নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তাঁরা বাণিজ্য ও কৃষি উৎপাদন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।
গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছান ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। এ সময় তাঁরা দুজন করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন।
আজ শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে পুতিনের প্রতি সম্মান জানানো হয়। পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
দুই নেতা ইউক্রেন ও শান্তি নিয়ে কথা বলেছেন। নরেন্দ্র মোদি বলেন, যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ নয়; বরং ‘শান্তির পক্ষে’। এ সময় পুতিন বলেন, ‘ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের’ জন্য কাজ করছে রাশিয়া।
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা বিবৃতি পড়ে শোনান, যাতে বলা হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক প্রকল্প চালু রাখতে সম্মত হয়েছে ভারত ও রাশিয়া।
মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ৫ ডিসেম্বর ২০২৫