জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

বুধবার (৫ নভেম্বর) শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

আরো পড়ুন:

জবি শিবিরের মেধাবীদের তালিকায় নেই ৩ বিভাগের শিক্ষার্থী

জকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১২ দাবি

এ সময় তিনি বলেন, “৫ নভেম্বর জকসু নির্বাচনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ করা হবে। ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ এবং ১০ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

মনোনয়নপত্র গ্রহণের জন্য প্রার্থীরা ১৩, ১৬ এবং ১৭ নভেম্বর এই তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় পাবেন। ১৭ এবং ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন। ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ-টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড.

মোস্তফা হাসান আরো জানান, প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন তিন দিন। ৪, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।  ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা হওয়া সাপেক্ষে ওই দিনই অথবা তারপরের দিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

জকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। 

ঢাকা/লিমন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ম বর গ রহণ

এছাড়াও পড়ুন:

কেন্দ্রীয় সংসদে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন ৫৮ জন, নারী প্রার্থী ৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ৫৮ জন। এর মধ্যে নারী প্রার্থী ছয়জন। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিকেল চারটায় প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। তিনি বলেন, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নিয়েছিলেন ২৬ জন। ওই দিন কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র নেননি। দুই দিনে কেন্দ্রীয় সংসদে মোট মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৮৪টি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ছয়টি হল সংসদে দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৫ জন। এর মধ্যে তিনটি ছাত্রী হল সংসদে ১৮ নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। দুই দিনে হল সংসদগুলোর মধ্যে শাহপরাণ হলে ১৯ জন, সৈয়দ মুজতবা আলী হলে ১৭, বিজয়–২৪ হলে ১১, ফাতেমা তুজ জোহরা হলে ৪, আয়েশা সিদ্দীকা হলে ৬ ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুনশাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ শুরু০২ ডিসেম্বর ২০২৫

আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, আজ বিকেল পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। তিনি জানান, আজ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিলেন ২৫১ জন
  • শাকসু নির্বাচনে প্রার্থী হতে ১৪৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ
  • কেন্দ্রীয় সংসদে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন ৫৮ জন, নারী প্রার্থী ৬