মোহাম্মদ নেওয়াজের কি ম্যাচের ফল নিয়ে আক্ষেপ হচ্ছে?

ইনিংসের দশম ওভারে স্কয়ার লেগে তাঁর হাতে ক্যাচ দিয়েছিলেন কুইন্টন ডি কক। কিন্তু নেওয়াজ সেটি নিতে পারেননি। তখন ১৫ রানে ব্যাট করা ডি কক এরপর বলার মতো আর কোনো সুযোগই দেননি কাউকে। মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে, হাসিমুখে।

ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডি ককের ১২৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৯ উইকেটে ২৬৯। রান তাড়ায় ডি কক একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের জিতিয়েছেন ৫৯ বল বাকি রেখেই। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও এনেছে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৬৯/৯ (সালমান ৬৯, নেওয়াজ ৫৯, সাইম ৫৩, আশরাফ ২৮; বার্গার ৪/৪৬, পিটার ৩/৫৫)।
দক্ষিণ আফ্রিকা: ৪০.

১ ওভারে ২৭০/২ (ডি কক ১২৩*, ডি জর্জি ৭৬, প্রিটোরিয়াস ৪৬; আশরাফ ১/৪০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–১ সমতা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কর্ণাটকি তাল থেকে হিপ–হপ: ঢাকায় ব্যতিক্রমী ‘বোম্বে এক্সপেরিয়েন্স’

কর্ণাটকি তাল, ভারতীয় হিপ-হপ ও সমকালীন জ্যাজের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আন্তর্জাতিক সংগীত পরিবেশনা ‘আলেক্সান্দ্রে হেরের বোম্বে এক্সপেরিয়েন্স’। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার আয়োজনে ৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফোসায়া শম্ভো, বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের উপপ্রধান ফ্রেদেরিক ইঞ্জা এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও প্রাবন্ধিক মফিদুল হক

সম্পর্কিত নিবন্ধ