৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তারা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আজকের দিনটি শুধু বিএনপির নয়, বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, “আজকে বাংলাদেশে বিভিন্ন রকম, এই গণ-অভ্যুত্থানের পরে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা, চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য।”

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘‘বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব। জনগণের ভোটের অধিকারকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারব। বিচারের অধিকার নিশ্চিত করতে পারব। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাব। বিএনপি সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, “জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব অর্পণের কাজটি বাংলাদেশের অগ্রগতির মোড় ঘোরানো দিক ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলেন।”

তিনি আরো বলেন, “রাষ্ট্র পরিচালনার চার বছরে জিয়াউর রহমান দেশে আমূল পরিবর্তন আনেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা দেশকে পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।”

বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান সম্পর্কিত বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাইলে তিনি নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্যই বিএনপির চূড়ান্ত বক্তব্য বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সকাল থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতারা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা/নঈমুদ্দীন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ য় উর রহম ন র গণতন ত র ব এনপ র ফখর ল

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির দোয়া

ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে  ফতুল্লার দাপাইরাকপুরস্থ মসজিদ গলিতে ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজন করা  দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুনের সভাপতিত্বে  দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব এস,এম ইব্রাহিম,ফতুল্লা থানা কৃষক দলের আহবয়াক শাহ আলম পাটোয়ারী।

এছাড়া অন্যানদের ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি,লাল মামুন, রাসেল, দিপু,,বাদল প্রধান, সৈকত,হারুনুর রশীদ সহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়াও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করেছেন। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।”

নেতাকর্মীরা আরও বলেন, “যে মা গণতন্ত্রের জন্য জীবনভর কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে, তাঁর সুস্থতা শুধু দলের নয়, সমগ্র দেশের মানুষের প্রত্যাশা।”
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথম আলো সব সময় সত্যের সন্ধান দেয়
  • আগামী ৩ মাসের জন্য গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক
  • গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে: তারেক রহমান
  • প্রথম আলো আজ শুধু পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান
  • সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি : মান্নান
  • নতুন প্রচারণা শুরু আকিজ সিমেন্টের
  • গণতন্ত্র রক্ষায় আলেম সমাজের অবদান অনস্বীকার্য: উপদেষ্টা আসিফ মাহমুদ
  • সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে: উপদেষ্টা
  • না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির দোয়া