অবসরের ঘোষণার পর ন্যান্সি পেলোসিকে ‘শয়তান মহিলা’ বললেন ট্রাম্প
Published: 7th, November 2025 GMT
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি পরিষদ) থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসিকে ‘একজন শয়তান মহিলা’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি ছিলেন একজন শয়তান মহিলা। তাঁর খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি মনে করি, তিনি ছিলেন অত্যন্ত খারাপ।’
ন্যান্সি পেলোসির বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, তিনি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। তিনি দেশের জন্য একটি বিশাল বোঝা ছিলেন।’
আরও পড়ুনঅবসরের ঘোষণা সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির৪ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যান্সি পেলোসির সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের, অনেকবার নানাভাবেই প্রকাশ পেয়েছে।
ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার মধ্য দিয়ে তাঁর বহুমাত্রিক রাজনৈতিক জীবনের ইতি ঘটতে যাচ্ছে। বর্তমানে পেলোসির বয়স ৮৫ বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০২৩ পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন‘ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলা’ সেই ন্যান্সি পেলোসির আলোচিত কিছু ঘটনা২৫ নভেম্বর ২০২২.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কামিন্স তো ফিরেছেনই, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও যাঁরা আছেন
অবশেষে এবারের অ্যাশেজে প্যাট কামিন্স খেলতে যাচ্ছেন, এটা অ্যাডিলেডের স্কোয়াড ঘোষণার আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সেই আনুষ্ঠানিক ঘোষণাও এল।
চোটের পর দীর্ঘ পুনর্বাসন ও পুরো ফিট হওয়ার অপেক্ষা শেষে আবার ব্যাগি গ্রিন মাথায় অস্ট্রেলিয়ার হয়ে টস করতে দেখা যাবে কামিন্সকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে কামিন্সই একমাত্র সংযোজন।
পার্থ ও ব্রিসবেন দুই টেস্টেই ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে আছে। অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। তাঁর জায়গায় অ্যাশেজের প্রথম দুই টেস্টে অধিনায়কত্ব করেছেন স্টিভেন স্মিথ। তবে অ্যাডিলেডে যে কামিন্সই অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামবেন, সেটা পরিষ্কার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথাতেই, ‘আমরা মনে করি, সে এখন মাঠে নামার জন্য যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত।’
চোট কাটিয়ে দলে টিকে গেছেন অভিজ্ঞ ওপেনার উসমান খাজা। স্কোয়াডে থাকলেও পিঠের চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছিল জশ ইংলিসকে। তবে ওপেনিংয়ে নয়, ইংলিস ব্যাটিং করেছিলেন মিডল অর্ডারে। আর পার্থের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও ওপেনিংয়ে জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ব্যাট করেন ট্রাভিস হেড।
হেড যদি তাঁর ঘরের মাঠ অ্যাডিলেড ওভালে আবারও ওপেন করেন, তবে খাজাকে হয়তো ব্যাটিং অর্ডারে একটু নিচে দেখা যেতে পারে। ম্যাকডোনাল্ডও আভাস দিয়েছেন সেই সম্ভাবনার, ‘উজ্জি (খাজা) পুরো ফিট থাকার কথা। তারপর উইকেট দেখে ব্যাটিং অর্ডার ঠিক করব। অনেকে ধরে নেয় যেন সে শুধু ওপেনই করতে পারে। আসলে তা নয়।’
একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ স্পিনার ও টেস্টে ৫৬২ উইকেটের মালিক নাথান লায়নও। গ্যাবায় অস্ট্রেলিয়া পুরো পেস আক্রমণ নিয়ে নামায় ১২ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে দর্শক হয়ে থাকতে হয়েছিল লায়নকে।
অ্যাডিলেডে স্পিন–বান্ধব উইকেট হলে লায়নের সুযোগ বাড়বে। সে ক্ষেত্রে কামিন্স–মিচেল স্টার্কের সঙ্গে আর একজন পেসারকেই হয়তো দেখা যাবে একাদশে। তার মানে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মধ্যে সুযোগ পাবেন যেকোনো একজন।
অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, উসমান খাজা, ট্রাভিস হেড, জ্যাক ওয়েদেরাল্ড, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, মিচেল স্টার্ক, নাথান লায়ন, মাইকেল নেসার, বো ওয়েবস্টার, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।