কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়: স্টিভ ওয়াহ
Published: 7th, November 2025 GMT
যেকোনো খেলায় সর্বকালের সেরা নিয়ে বিতর্কটা অবধারিত। ক্রিকেটে যেহেতু তিনটি সংস্করণ—তাই এই তিন সংস্করণে আলাদা করে সর্বকালের সেরা নিয়ে বিতর্কটা ওঠেই। স্টিভ ওয়াহ তার মধ্যে একটি সংস্করণে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করলেন। কিন্তু এখনই বলে দেওয়া যায়, এই বিতর্ক আসলে শেষ হওয়ার নয়।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ওয়াহর মতে, বিরাট কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। স্বাভাবিকভাবেই ওয়াহর এই দাবি নিয়ে এখন আলোচনা থেকে চুলচেরা বিশ্লেষণ হবে। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হবে প্রচুর। কোহলির পক্ষে যেমন যুক্তি থাকবে, তেমনি তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে আনা হবে আরও কয়েকটি নাম। বলতে পারেন, ক্রিকেটের মজাটাই তো এটা!
গতকাল গোল্ড কোস্টের কারারা ওভালে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারায় ভারত। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ ২-১–এ হারলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এই ম্যাচে ভেন্যুতে ছিলেন ওয়াহ। তাঁর মতে, রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ভেন্যুতে খেললে দর্শকদের জন্য ব্যাপারটা দারুণ হতো। কিন্তু ভারতের দুই কিংবদন্তি আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কারারা ওভালে এ পর্যন্ত ছেলেদের তিনটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সব কটিই টি-টোয়েন্টি। সেখানকার দর্শক আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের খুব বেশি দেখার সুযোগ পান না বলেই সম্ভবত রোহিত ও কোহলির কথা উল্লেখ করেছেন ৬০ বছর বয়সী ওয়াহ।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব তর ক
এছাড়াও পড়ুন:
১০০ পৃষ্ঠার কম মুক্তিযুদ্ধের পাঁচ অনবদ্য উপন্যাস
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গভীর তাৎপর্যবাহী ঘটনা। এই বিশাল প্রেক্ষাপটকে সামগ্রিকভাবে উপলব্ধির জন্য বৃহৎ পরিসরের উপন্যাসের পাশাপাশি অপেক্ষাকৃত ছোট আকারের উপন্যাসগুলোর পাঠও অপরিহার্য।
এই ক্ষুদ্র কলেবরের আখ্যানগুলো পাঠককে কোনো বিস্তৃত যুদ্ধগাথার ভার না চাপিয়ে, একটি বিশেষ মুহূর্তের কিংবা নির্দিষ্ট চরিত্রের মনস্তাত্ত্বিক সংকটের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ফলস্বরূপ, এক দিনে বা এক বসায় এই উপন্যাসসমূহ পাঠ করে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানবিক বিপর্যয়, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম এবং আত্মত্যাগ; এই সবকিছুর মর্ম সহজে উপলব্ধি করা সম্ভব হয়।
নিচে মুক্তিযুদ্ধের ওপর ভিন্ন ভিন্ন দিক থেকে আলো ফেলা পাঁচটি গুরুত্বপূর্ণ উপন্যাসের প্রসঙ্গ উত্থাপন করা হলো, যা চাইলে আপনার পাঠতালিকায় রাখা যেতে পারে।
১. জাহান্নম হইতে বিদায় (১৯৭১) শওকত ওসমান (১৯১৭–১৯৯৮)