চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ফের গ্রেপ্তার
Published: 7th, November 2025 GMT
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের একটি বাসা থেকে চুনারুঘাট ও হবিগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওয়াহেদ আলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
আরো পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করে বিজ্ঞপ্তি
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার পর আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ দৃশ্যের কারণেই সামান্থার বিবাহবিচ্ছেদ হয়
কিছুদিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা রুথ প্রভু। এর আগে তিনি বিয়ে করেছিলেন তেলেগু তারকা নাগা চৈতন্যকে; কিন্তু বিয়ের মাত্র তিন বছরের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। নির্মাতা রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ অভিনয় করেন সামান্থা। সেই সিরিজের একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি নাগার সঙ্গে দূরত্ব তৈরি হয়।
বিবাহবিচ্ছেদের পেছনের গুঞ্জন
সামান্থা ও নাগা চৈতন্যকে টলিউডের ‘পারফেক্ট কাপল’ হিসেবে ধরা হতো। তবে তাঁদের বিচ্ছেদ ঘোষণা হওয়ার পরই সবাই ভেবেছিলেন, কী কারণে এই সম্পর্ক শেষ হলো। অনেকের মতে, সামান্থার সাহসী চরিত্রের কারণেই সম্পর্কের অবসান ঘটেছে।
একটি সূত্রে জানা যায়, সামান্থার ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের দৃশ্যটি নাগা ও তাঁর পরিবারের কাছে গ্রহণযোগ্য ছিল না। যদিও সিরিজটির জন্য আরেকটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করেন সামান্থা, কিন্তু পরে সেটা সম্পাদনায় বাদ পড়ে। কিন্তু যে দৃশ্যটি প্রচারিত হয়, সেটা নিয়েও আপত্তি ছিল। নাগা তো বটেই, তাঁর সাবেক শ্বশুর নাগার্জুনারও আপত্তি ছিল। তবে সামান্থা এই ‘পিতৃতান্ত্রিক’ মানসিকতা মানতে অস্বীকার করেন, যা শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে বিবেচিত হয়।