রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দু-তিনদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাথী। শুক্রবার দিবাগত রাতে তার নাইট ডিউটি করার কথা ছিল। কিন্তু, শারীরিক অসুস্থতায় ডিউটি করতে অপরগতা জানিয়ে ছয় দিনের ছুটি নেন তিনি। এরইমধ্যে, ভোররাতে অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি হন। পরে সাধারণ বেডে অস্বস্তি বোধ করছেন জানিয়ে হাসপাতালের চেঞ্জিং রুমে আসেন। দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশের চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ চেষ্টার পরে রুমে প্রবেশ করে সাথী বড়ুয়াকে জানালার সঙ্গে দড়িতে ঝুলতে দেখেন। খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.

শওকত আকবর খান বলেন, ‘‘সাথী বড়ুয়া অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছিলেন, পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুপুরের দিকে জানতে পারি, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, তিনি মানসিক চাপে বিপর্যস্ত ছিলেন।’’

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে দুপুরের দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন গেলে বিস্তারিত বলা যাবে।’’

ঢাকা/শংকর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তারা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে বাড্ডা থানার পুলিশ।

আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন প্রথম আলোকে বলেন, রাত পৌনে আটটার দিকে বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। যাত্রীবেশে উঠে আগুন দিয়ে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্পর্কিত নিবন্ধ