Risingbd:
2025-12-05@18:40:01 GMT

সুজান খানের মা মারা গেছেন

Published: 7th, November 2025 GMT

সুজান খানের মা মারা গেছেন

বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী ও সুজান খানের মা মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেরিন খান। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন জেরিন খান। আজ সকালে মারা যান তিনি। এসময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।  

আরো পড়ুন:

সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন

আমিরের ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব কেন ফেরান ঐশ্বরিয়া?

প্রয়াত বরেণ্য অভিনেতা সঞ্জয় ও অভিনেত্রী জেরিনের প্রথম দেখা হয় একটি বাসস্ট্যান্ডে। এর কিছুদিন পরই তারা প্রেমের সম্পর্কে জড়ান। ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এ দম্পতির চার সন্তান। তারা হলেন—সুজান খান, সিমোন আরোরা, ফারাহ আলী খান ও জায়েদ খান।  

সঞ্জয় খানেরর জীবনে শক্তি ছিলেন জেরিন খান। ফলে নানা ঝড়ের মাঝেও তাদের বন্ধন স্থায়ী হয়েছে। ১৯৯০ সালে ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে পরিচালক সঞ্জয় খানের শরীর গুরুতরভাবে পুড়ে যায়। 

জেরিন খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘তেরে ঘর কে সামনে’, ‘এক ফুল দো মালি’ প্রভৃতি। পরে অভিনয় থেকে সরে গিয়ে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেন। ফ্যামিলি সিক্রেটস: খান ফ্যামিলি কুকবুক’ নামে একটি বইও রচনা করেছেন জেরিন খান। 

জেরিন-সঞ্জয় দম্পতির কন্যা সুজান খান বিয়ে করেছিলেন অভিনেতা হৃতিক রোশানকে। এ সংসারে দুটো পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ এ সংসার টিকেনি। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।

প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।

গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।

এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।

বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল

সম্পর্কিত নিবন্ধ