অ্যান্ড্রয়েড ফোনে এল ওপেনএআইয়ের সোরা
Published: 7th, November 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ সোরা এবার অ্যান্ড্রয়েড মাধ্যমে উন্মুক্ত হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা নিজে ভিডিও তৈরি, শেয়ার ও অন্যের তৈরি আধেয় (কনটেন্ট) পুনরায় সম্পাদনা করতে পারবেন। মঙ্গলবার ওপেনএআই জানিয়েছে, এখন আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের গুগল প্লেস্টোরে সোরা অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
ওপেনএআই চলতি বছরের সেপ্টেম্বর মাসে সোরার আইওএস সংস্করণ চালু করে আইফোন ব্যবহারকারীদের জন্য। প্রকাশের পর প্রথম পাঁচ দিনে অ্যাপটি ১০ লাখের বেশিবার ডাউনলোড করার রেকর্ড স্পর্শ করে। টিকটকের মতো হোমের পাশাপাশি অ্যাপে রয়েছে ক্যামিও নামের একটি বিশেষ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের বা বন্ধুদের মুখমণ্ডল ব্যবহার করে এআইনির্ভর ভিডিও তৈরি করতে পারেন। নতুন এ সুবিধায় ব্যক্তির পাশাপাশি পোষা প্রাণী বা কোনো বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যাবে।
অ্যাপটি ব্যবহার করে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই শেয়ার করা যাচ্ছে। সোরা অ্যাপে দ্রুত ভিডিও সম্পাদনার জন্য স্টিচিংএআই টুল যুক্ত করেছে ওপেনএআই। টুলটির মাধ্যমে একাধিক ক্লিপ একত্র করে নতুন ভিডিও তৈরি করা যাবে। ব্যবহারকারীদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে সোরা। পাশাপাশি অ্যাপ নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা যাচ্ছে। অ্যাপের মাধ্যমে মেধাস্বত্ব আইন লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রয়াত কোনো তারকা বা প্রভাবশালী জনপ্রিয় ব্যক্তির চেহারা বা ছবি ব্যবহার করে ভিডিও তৈরির সুযোগ থাকায় সোরা অ্যাপ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলাপ করতে দেখা যায়।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে সোরা ও জেমিনি ৩ প্রো ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ওপেনএআই ও গুগল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘সোরা’, ‘জেমিনি ৩ প্রো’ ও ‘ন্যানো বানানা প্রো’ বিনা মূল্যে ব্যবহারের সীমা নতুন করে নির্ধারণ করেছে। নতুন এ সিদ্ধান্তের ফলে আগের তুলনায় এআই মডেল ও অ্যাপগুলো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে ওপেনএআইয়ের তৈরি এআই ভিডিও তৈরির অ্যাপ সোরা ২ প্রতিদিন ছয়বার ব্যবহার করা যাবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সোরা বিভাগের প্রধান বিল পিবলস এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বেশি ব্যবহারকারীকে সোরা ব্যবহারের সুযোগ দিতে চাই, তাই বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য দৈনিক ছয়বার জেনারেশনের সীমা নির্ধারণ করেছি।’
গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩ প্রো গত সপ্তাহে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। শুরুতে বিনা মূল্যে প্রতিদিন পাঁচটি প্রম্পট ব্যবহারের সুযোগ পাওয়া গেলেও এখন থেকে বিনা মূল্যের ব্যবহারকারীরা জেমিনি ৩ প্রোর বেসিক বা সাধারণ সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।
ন্যানো বানানা প্রো অ্যাপের মাধ্যমে প্রতিদিন বিনা মূল্যে সর্বোচ্চ তিনটি ছবি তৈরি করা গেলেও নতুন সীমা নির্ধারণ করায় এখন থেকে দিনে মাত্র দুটি ছবি তৈরি করা যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ভিডিও তৈরির ক্ষেত্রে বিপুল কম্পিউটিং শক্তি প্রয়োজন হয়। আর তাই নিজেদের সার্ভারের ওপর চাপ কমাতে বিনা মূল্যের ব্যবহারকারীদের সুযোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই ও গুগল।
সূত্র: টেক রাডার