বাগেরহাটে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
Published: 7th, November 2025 GMT
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বাসের যাত্রী।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, ‘‘খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসচালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।’’
আরো পড়ুন:
নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল শিশুর
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলে সেখানে বাসের দুই যাত্রী মারা যান। এছাড়া আহত সাতজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।’’
ঢাকা/শহিদুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...
বাগ্দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।
প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।
গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।
এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।
বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল