জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে, তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রসঙ্গত বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে ১ নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি রুপি বাড়তে পারে গিলের

বিসিসিআইয়ের শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ বৈঠক (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আলোচনায় উঠবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৩২তম এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ নিচে নামানো হতে পারে কোহলি ও রোহিতকে। দুই কিংবদন্তিই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন।

বিসিসিআইয়ের ২০২৪-২৫ চক্রের (১ অক্টোবর ২০২৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত। ভারতকে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এই সংস্করণ থেকে অবসর নেন দুই কিংবদন্তি। গত মে মাসে টেস্ট ক্রিকেটও ছাড়েন তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী কেন্দ্রীয় চুক্তির চক্রেও কোহলি ও রোহিতকে আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে রাখা হবে, নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে—তা এখনো পরিষ্কার নয়। গত মৌসুমে তাঁদের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছিল টেস্ট দলে অংশগ্রহণের ভিত্তিতে করা অতীতের পারফরম্যান্স মূল্যায়ন করে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেন কোহলি ও রোহিত

সম্পর্কিত নিবন্ধ