অবসরের ঘোষণা সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির
Published: 6th, November 2025 GMT
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি পরিষদ) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ন্যান্সি পেলোসি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই ডেমোক্র্যাট রাজনীতিক ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।
এ ঘোষণার মাধ্যমে একটি বহুমাত্রিক রাজনৈতিক জীবনের ইতি ঘটল। বর্তমানে পেলোসির বয়স ৮৫ বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০২৩ পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দিয়েছেন।
ভিডিও বার্তায় পেলোসি বলেন, ‘আমরা সামনে এগোচ্ছি। আমি যে শহরটিকে ভালোবাসি, তাকে বলছি— সান ফ্রান্সিসকো, তোমার শক্তি সম্পর্কে জানো।’ তিনি বলেন, ‘আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি এনেছি। আমরা সব সময় পথ দেখিয়েছি। এখন নিজেদের এই গণতন্ত্রে পুরোপুরি অংশগ্রহণ এবং আমেরিকার আদর্শের জন্য লড়াইয়ের মাধ্যমে সে কাজ অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে।’
আরও পড়ুন‘ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলা’ সেই ন্যান্সি পেলোসির আলোচিত কিছু ঘটনা২৫ নভেম্বর ২০২২.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রেমিকের সঙ্গে বিদেশে অবসর যাপন, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তারা
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। জোর গুঞ্জন উড়ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া।
তারা-বীরের প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান এই যুগল। কয়েক দিন আগে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ
শাহরুখের নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছেন?
তারা-বীরের বিদেশে ছুটি কাটানোর নানা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে মাথাব্যথা নেই তারা-বীরের। ব্যক্তিগত জীবন নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন তারা সুতারিয়া। এ অভিনেত্রী বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খুবই রক্ষণশীল; যা শেয়ার করতে স্বাচ্ছন্দ বোধ করি, কেবল তাই শেয়ার করি, বাকি সব আমি রেখে দিই।”
২০১৯ সালে বলিউডে অভিষেক হয় তারা সুতারিয়ার। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে শিখেছেন, সবকিছু ব্যক্তিগতভাবে নিতে নেই। এ অভিনেত্রী বলেন, “আমি খ্যাতির সঙ্গে আসা নজরদারি ও মনোযোগকে সৌজন্য ও দূরদৃষ্টির সঙ্গে সামলাই। আমি শিখেছি সবকিছু ব্যক্তিগতভাবে নিতে হয় না, তবে মনোযোগটা ভালোবাসার দিকে দিতে হয়।”
জনসাধারণের মনোযোগ অত্যধিক হলে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে সাহায্য করেন। এ তথ্য উল্লেখ করে তারা সুতারিয়া বলেন, “এ পরিস্থিতিতে একটু দূরে সরে আসি, বিচ্ছিন্ন হয়ে যাই এবং নিজের কেন্দ্রে ফিরে আসি। এ সময়ে আমার পরিবার, ঘনিষ্ঠ বন্ধুরাই আমাকে স্থির ও সুস্থ রাখে।”
এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চ মাসে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হয়ে প্রথমবার একসঙ্গে র্যাম্পে হাঁটেন তারা-বীর। এ মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক দেখা দেয়। গত জুলাই মাসের দিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।
এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল।
ঢাকা/শান্ত