নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-মামাসহ আরো তিন যাত্রী।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জেল শহরের উত্তর সোনাপুরের কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ২

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিহত ৫ নারীর দাফন সম্পন্ন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয়। সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে শিশু তানু, তার মা-মামাসহ আরো তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু তানুকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ওসি মো.

কামরুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সুজন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

ছবিতে পুতিনের ভারত সফর

ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ