ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প
Published: 7th, November 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরান তাদের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে। তিনি তাদের এই অনুরোধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, ইরান জিজ্ঞাসা করে আসছে, নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া যায় কি না। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের খুবই কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটি পরিস্থিতিকে সত্যিই কঠিন করে তুলেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি সেটা শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কী হয়। তবে আমি এর জন্য উন্মুক্ত।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ করে আসছে। ইরান অবশ্য জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কোনো পরমাণু অস্ত্র অর্জন তাদের উদ্দেশ্য নয়।
তেহরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে। বিশেষ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসে। এরপর ইরানের ওপর আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয়।
গত জুনের মাঝামাঝি সময়ে, ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন আগ্রাসন শুরু করে। দেশটির ওপর বোমা হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত বেঁধে যায়। দুই দেশের ওই সংঘাত ১২ দিন স্থায়ী হয়েছিল। ইসরায়েলের হামলার কারণে এপ্রিল মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শুরু হওয়া পারমাণবিক আলোচনা ব্যাহত হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একসময় ‘মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি’ ছিল। কিন্তু এখন তাদের ‘পারমাণবিক অস্ত্র’ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই রিপাবলিকান প্রেসিডেন্ট বারবার বলেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ক্ষতির পুরো মাত্রা এখনো অজানা।
সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রক্রিয়াটি শুরু করার পর তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার অধীনে জাতিসংঘ তেহরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা কার্যকর করে।
এসব ব্যবস্থা ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যকলাপ সংক্রান্ত যাবতীয় লেনদেন নিষিদ্ধ করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার বেশ কয়েক দফা অনুষ্ঠিত হয়েছে ওমানে। এই দেশটি উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। এই আলোচনার লক্ষ্য হচ্ছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কার্যক্রমকে সীমিত করে একটি নতুন চুক্তিতে পৌঁছানো।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
জামায়াত ক্ষমতায় গেলে সরকারি টাকায় পকেট ভরবেনা : মাও. মঈনুদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পূর্ব থানার নাসিক ১২ নং ওয়ার্ডের জিয়া হল, চাষাঢ়া, পুকুরপাড়, ডন চেম্বার এবং মিশন পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি ভোট প্রার্থনা করেন এবং তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করলে সরকারি কাজের টাকা আমাদের পকেটে যাবে না।"
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণের প্রতি ইসলামী দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আপনারা ইসলামী দলকে ভোট দিবেন। এতে শান্তি প্রতিষ্ঠিত হবে।"
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন:না,রায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবিবুর রহমান মল্লিক।মহানগরী সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,ফরিদ উদ্দিন আহমাদ,জাহাঙ্গীর কবির পোকন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন যে, একটি কল্যাণমূলক সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১আরো পড়ুন
জনতার প্রত্যাশার ক্যানভাসে জনসাধারণের মতামত নিচ্ছেন মাসুদুজ্জামান
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল : নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
পিরোজপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে এমপি প্রার্থী মান্নানের গণসংযোগ
এনায়েতনগরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ
নামাজ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে নির্বাচনে জামায়াত: মাও.মইনুদ্দিন
মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের শোডাউন
দুর্নীতি প্রতিরোধে ইসলামী শাসনের বিকল্প নেই : ইলিয়াস আহমদ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম