নির্বাচন নিয়ে সংশয়ের সুযোগ নেই: প্রেস সচিব
Published: 7th, November 2025 GMT
অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা সংশয়ের সুযোগ নেই। অন্তবর্তী সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আমরা প্রথম থেকেই বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। সারাদেশে নির্বাচনের হাওয়া বইছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও দিন দিন উন্নতির দিকে। নির্বাচনকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়াশি অভিযান চলছে। প্রশাসন এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।”
প্রেস সচিব বলেন, “যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আসলে পতিত স্বৈরাচারের দোসর। জনগণ এখন শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চান।”
মতবিনিময় সভায় নেত্রকোণার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবাদ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রদবদল শুরু হয়েছে। এর অংশ হিসেবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো.লিয়াকত আলীকে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উল্লেখিত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম, নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহমেদ,নির্বাচন অফিসার শেখ ফরিদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রকৌশলী সামিন ইশরাক,মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, যুব উন্নয়ন অফিসার মো.শাহেন শাহ, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী দুই অফিসারের কার্যকালে জনস্বার্থে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের স্মৃতিচারন করে বক্তারা বলেন,চরম টালমাটাল অবস্থায় ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এবং ওসি লিয়াকত আলী কর্মস্থলে যোগদান করেন।দু’জনেই স্ব-স্ব দায়িত্ব গ্রহণের পরপর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে নিরলস কাজ করেছেন।অনেকাংশেই তারা সফলভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছেন। স্বল্প সময়ের মধ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দরের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন।