ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে। এর মধ্যে দুটি কলম্বো ও পাল্লেকেল্লে।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অংশগ্রহণকারী বেশির ভাগ দল আইসিসির কাছ থেকে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি হাতে পাওয়ার অপেক্ষায় আছে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টের টিকিট বণ্টন নিয়েও এখনো কিছু জানায়নি।

২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫আরও পড়ুনকুয়েট ভর্তি পরীক্ষা: জেনে নিন ১০৬৫ আসনের খুটিনাটি০২ ডিসেম্বর ২০২৫

ভর্তি আবেদনের তারিখ
*১০–১২–২০২৫ থেকে ২৪–১২–২০২৫ তারিখ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি
–ইউনিট C (বাণিজ্য): ২৭–০৩–২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
–ইউনিট B (মানবিক): ৩–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট A (বিজ্ঞান): ১০–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুনরুয়েটের ভর্তিতে বিজ্ঞপ্তি, আসন ১২৩৫, পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত৩০ নভেম্বর ২০২৫আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু, নির্দেশিকা প্রকাশ২০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • ‘দৃশ্যম থ্রি’ নিয়ে নতুন খবর পাওয়া গেল
  • নাসা কি ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার বন্ধ করে দিচ্ছে
  • বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় বইমেলা’ 
  • গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি
  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল
  • গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি
  • স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি