ইংল্যান্ড দলে ফিরলেন বেলিংহাম-ফোডেন, চমক অ্যালেক্স স্কট
Published: 7th, November 2025 GMT
অবশেষে ফের ইংল্যান্ড দলে জায়গা পেলেন জুড বেলিংহাম। সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ঘোষিত দলে রিয়াল মাদ্রিদ তারকাকে ফিরিয়ে এনেছেন কোচ থমাস টুখল। গত অক্টোবর মাসে বেলিংহামকে বাদ দিয়েছিলেন তিনি। তখন তার চরিত্র ও মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে নভেম্বরে তাকে আবারও থ্রি লায়ন্স শিবিরে দেখা যাবে।
বেলিংহামের সঙ্গে ফিরেছেন আরেক তারকা ফিল ফোডেনও। তবে সবচেয়ে বড় চমক এসেছে অ্যালেক্স স্কটকে দলে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। এই তরুণ মিডফিল্ডার ইংল্যান্ড সিনিয়র দলে প্রথমবার ডাক পেলেন।
আরো পড়ুন:
নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা, নেই ছেত্রী
কেন ফিরলেন বেলিংহাম?
গ্রীষ্মে কাঁধের পুরনো ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল বেলিংহামকে। সেই সময় তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি টুখল। রিয়ালের হয়ে মাত্র কয়েকটি ম্যাচ খেলার পর অক্টোবরে তাকে বিশ্রামেই রাখা হয়। যদিও তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে না রাখার কারণ কী?
তবে এখন পরিস্থিতি বদলে গেছে। বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হওয়ায়, এবার আবারও ইংল্যান্ডের হয়ে নিজের ৪৪তম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বেলিংহাম। ফোডেনের অন্তর্ভুক্তি দলে বাড়িয়েছে সৃজনশীলতা। আর নবীন অ্যালেক্স স্কট তৈরি হচ্ছেন তার প্রথম আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।
ইংল্যান্ডের পূর্ণাঙ্গ দল
গোলরক্ষক:
ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন) ও নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)।
রক্ষণভাগ:
ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), মার্ক গুইহি (ক্রিস্টাল প্যালেস), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), নিকো ও’রেইলি (ম্যানচেস্টার সিটি), জারেল কোয়ানসা (বায়ার লেভারকুসেন), দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার) ও জন স্টোনস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার:
এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), ডেকলান রাইস (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), অ্যালেক্স স্কট (বর্নমাউথ) ও অ্যাডাম হুয়ারটন (ক্রিস্টাল প্যালেস)।
ফরোয়ার্ড:
জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এবেরেচি এজে (আর্সেনাল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), মার্কাস র্যাশফোর্ড (বার্সেলোনা – ম্যানইউ থেকে ধারে) ও বুকায়ো সাকা (আর্সেনাল)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় জিডি করেছেন ছাত্রদলের আবিদ ও মায়েদ
ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও কবি জসীমউদ্দীন হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানায় তাঁরা এ জিডি করেন।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবিদুল ইসলাম খান। একই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তানভীর আল হাদী মায়েদ।
জিডি করার পর আবিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডাকসু নির্বাচন থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে কত স্তরের নোংরামি করা হয়েছে। আমরা এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছি। বাক্স্বাধীনতার ব্যাপারে আমরা আপসহীন ছিলাম, সমালোচকদেরও সমালোচনা করার সুযোগ দিয়েছি। কিন্তু যে কথা আমি ও মায়েদ বলিনি, তা আমাদের নামে চালিয়ে দেওয়ায় আমার ও সংগঠনের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
আবিদুল ইসলাম আরও বলেন, ‘আমি যখন এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিই, তখন অনেকে বাংলাদেশ টাইমস-এর বিরুদ্ধে মামলা করার কথা বলেন। তবে আমাদের ও সংগঠনের নিরাপত্তার স্বার্থে আমরা মামলা না করে সাধারণ ডায়েরি করেছি।’
বিষয়টি নিয়ে তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘নিউজ পোর্টালটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবিদ ভাই ও আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে।
তাদের এই ধরনের আচরণ এবারই প্রথম নয়। ডাকসু নির্বাচনের সময় থেকে বাংলাদেশ টাইমসের রিপোর্টার এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।