পদ্মা নদীতে আকস্মিক ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এবং সকাল সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলা স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল সাড়ে ৭টায় এবং আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৬টা ২০ মিনিট ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী।

আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা পড়েনি। রাত শেষে আজ সকাল থেকে নদীতে আকস্মিকভাবে ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে সকাল ৬টা ২০ মিনিটে মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি খান জাহান আলী মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে। মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার খবরে ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। এ সময় আরিচা ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এবং কাজীরহাট ঘাটে কে টাইপ ফেরি চিত্রা ও ধানসিঁড়ি নামে দুটি ফেরি নোঙর করে থাকে।

এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ২০ মিনিট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্ত থেকে এবং সাড়ে ৭টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাঝ পদ্মায় ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে ফেলে। দুর্ঘটনা এড়াতে ফেরিটি মাঝনদীতে নোঙর করে থাকে। পরে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় কুমিল্লা, ভাষা শহীদ বরকত, কপোতী, বীরশ্রেষ্ঠ রহুল আমিন, হাসনা হেনা ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে ছয়টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে থাকে। একইভাবে পাটুরিয়া ঘাট প্রান্তেও ফরিদপুর, বনলতা, কেরামত আলী ও শাহ পরান নামের যানবাহনবোঝাই আরও চারটি ফেরি নোঙর করে থাকে।

রাজবাড়ী থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস জামান পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, সকাল সাতটার দিকে কয়েকটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন দৌলতদিয়ার ঘাটে পৌঁছে। ৭ নম্বর ঘাটে ভেড়ানো রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে সকাল ৭টা ১৫ মিনিটে তাঁদের যাত্রীবাহী বাসটি ওঠার পরই আকস্মিকভাবে চারদিক থেকে কুয়াশা ছেয়ে যায়। এরপর কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে ফেরিঘাট এলাকায় শতাধিক ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দিতে আটকা পড়েছিল।

আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, রাতভর পদ্মা নদী অববাহিকায় কোনো সমস্যা হয়নি। ভোরের দিকেও কুয়াশা দেখা যায়নি। তবে সকালে বেলা বাড়ার সঙ্গে নদী অববাহিকায় চারদিক থেকে আকস্মিকভাবে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালগুলোর বিভিন্ন ক্যাটাগরির ৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম গ্রডে এসব নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।

চাকরির বিবরণ

পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট

বিভাগ: মেডিসিন

পদসংখ্যা: ১

বিভাগ: গাইনি

পদসংখ্যা: ১

বিভাগ: প্যাথলজি

পদসংখ্যা: ১

বিভাগ: রেজিওলজি অ্যান্ড ইমেজিং

পদসংখ্যা: ১

বিভাগ: চক্ষু

পদসংখ্যা: ১

বিভাগ: নাক, কান ও গলা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হতে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে এবং সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।

বেতনস্কেল ও গ্রেড: (৬ষ্ঠ গ্রেড) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আরও পড়ুন৪৬তম বিসিএস : লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে চাকরিপ্রার্থীদের ঘোর আপত্তি৪ ঘণ্টা আগে

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রিসহ পাসসহ বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।

বেতনস্কেল ও গ্রেড: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: সায়েন্স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ২ দশমিক ২৫ সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতনস্কেল ও গ্রেড: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৩২

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

বেতনস্কেল ও গ্রেড: (১০ম গ্রেড) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ব্রিটেনে কারিগরি শিক্ষার উত্থান৯ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা https://job.shmrmi.gov.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা;

আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.dmlc.gov.bd এ পাওয়া যাবে।

আরও পড়ুন৭ ব্যাংক অফিসার পদে নেবে ৮৫২ জন, করুন আবেদন৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ