নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সাদিকুর রহমান জেলার আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে হত্যা মামলার রায়ে আদালত দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই রাতে আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার সাদিকুর তাঁর ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান। কিন্তু রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরে ঘুমিয়ে থাকা রাজিয়ার ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান সাদিকুর। এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ হত্যার ঘটনায় দেবর সাদিকুরের সম্পৃক্ততা পায় এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হত য র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিখন মন্ডলের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য মোঃ আলীনুর হোসাইন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মোঃ নোবেল মীর। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান প্রতীক। তাঁর সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনারগাঁওয়ে বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।

সভাপতি আলীনুর হোসাইন বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য সুস্থতার জন্য বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই একযোগে দোয়া করছে। দোয়া মাহফিল প্রমাণ করে—খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।

আয়োজক মোঃ লিখন মন্ডল বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে এ আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এজন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দল নেতা  উজ্জ্বল প্রধান, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাতুল রহমান রাজু, যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা রোমান, রাজু, আলতাব লিটন ও মাহাবুব হাসান। এছাড়া সাবেক ছাত্রদল সভাপতি আবিরসহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি 
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া  
  • সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক
  • আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁও স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া
  • শীতার্ত রাতে শীতবস্ত্র নিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে ডিসি রায়হান
  • ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি
  • যাত্রা শুরু করল অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ভিউ
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল