১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। এই ম্যাচের জন্য ভারত জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক উইঙ্গার রায়ান উইলিয়ামসকে। ক্যাম্পে ডাকা হয়েছে বলিভিয়ার লিগে খেলা ডিফেন্ডার অবনীত ভারতীকেও।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, উইলিয়ামসের ক্ষেত্রে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এআইএফএফ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্রের (এনওসি) অপেক্ষায় রয়েছে। এনওসি পেলে তারা আনুষ্ঠানিকভাবে উইলিয়ামসকে জাতীয় দলে ডাকার খবর দেবে। চলতি সপ্তাহের মধ্যে সেটি করা যাবে বলে আশাবাদী ভারতের ফুটবল সংস্থাটি।

৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার পার্থে। অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল হয়ে ২০১৯ সালে জাতীয় দলেও জায়গা করে নেন। সে বছরের জুনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তাঁর অভিষেক হয়। তবে এরপর আর অস্ট্রেলিয়ার হয়ে উইলিয়ামসের খেলা হয়নি।

২০২৩ সালে পার্থ গ্লোরি ছেড়ে ভারতের বেঙ্গালুরু এফসিতে নাম লেখান উইলিয়ামস। ইএসপিএন নিশ্চিত হয়েছে যে তিনি এক বছরের বেশি সময় ধরে ভারতীয় পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় মধ্যে আছেন। এরই মধ্যে তাঁর পরিবারকেও বেঙ্গালুরুতে নিয়ে এসেছেন। ভারতের হয়ে খেলতে এরই মধ্যে উইলিয়ামস তাঁর অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করেছেন। কারণ, ভারত দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না। এখন ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র পেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় খেলোয়াড় হিসেবে ঘোষণা দেওয়া হবে তাঁকে।

ভারতের পাসপোর্ট পেয়েছেন উইলিয়ামস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

আইপিএলে এবার মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তি মূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি।

ক্রিকেট বিষয়ক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানায়, ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন মিনি নিলামের জন্য। গত ৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি পার হওয়ার পর গতকাল নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।

সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ৭৭টি জায়গা ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোয়। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ ডিসেম্বর। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম।

সর্বোচ্চ ভিত্তি মূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই ভারতের বাইরের ক্রিকেটার। ভারতের বাইরে ১৪টি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়েরা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত ক্রিকেট খেলুড়ে দেশগুলো তো আছেই, তাদের বাইরে মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধিত করা হয়েছে। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়া মালয়েশিয়ার বীরানদীপ সিং নিবন্ধিত হয়েছেন এবারের নিলামে।

আরও পড়ুনবিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য অনেক কিছুরই শেষ সুযোগ আজ২ ঘণ্টা আগে

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত বছর মেগা নিলামে তিনি অংশ নেননি। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস তাঁকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে। কারণ এবারের নিলামে আর্থিক দিক থেকে কলকাতা (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাইয়ের (৪৩.৪ কোটি রুপি) বাজেট সবচেয়ে বেশি। দুটি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারের জায়গাও ফাঁকা আছে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে দিয়ে তাঁর শূন্যতা পূরণ করতে পারে কলকাতা।

অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল এবারের আইপিএলে নিবন্ধিত হননি

সম্পর্কিত নিবন্ধ

  • আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি