জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর গ্রামে মাইকিং করে এমন ঘোষণা দিয়েছেন বড় ভাই আ. কদ্দুস মিয়া।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার বৈরীহরিণমারী গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের দুই ছেলে আ. কদ্দুস মিয়া ও হাবিজার। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এরইমধ্যে, বৃহস্পতিবার মাইক ভাড়া করে বড় ভাই আ.

কদ্দুস মিয়া ঘোষণা দেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘‘খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মাসুম/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বড় ভ ই

এছাড়াও পড়ুন:

সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একদল শিক্ষার্থী। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানান।

ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকার সড়কে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

সম্পর্কিত নিবন্ধ