২২ মাস পেছাচ্ছে এসএ গেমস, হতাশ ইসমাইল-রোমানারা
Published: 6th, November 2025 GMT
কিছুদিন ধরেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) হচ্ছে না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ( বিওএ) যোগাযোগ করেও গেমস আয়োজনের বিষয়ে স্পষ্ট তথ্য পায়নি এত দিন। পাকিস্তানের নীরবতা দেখে অনুমান করা যাচ্ছিল, গেমস আরও পিছিয়ে যাবে।
শেষ পর্যন্ত সেটাই হলো। বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসের সময় দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় পাকিস্তান জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে গেমস আয়োজন করতে পারবে না তারা। পাকিস্তান বিষয়টি ৩০ নভেম্বরের মধ্যে সব সদস্যদেশকে আনুষ্ঠানিকভাবে জানাবে।
১৪তম এসএ গেমস কবে হবে, সেটাও অনিশ্চিত। ওই সভায় পাকিস্তান ২০২৭ সালের নভেম্বরে গেমস আয়োজন করতে চায় বলে জানিয়েছে। এ প্রসঙ্গে সৌদি আরবে অবস্থানরত বিওএর মহাপরিচালক ব্রি.
এসএ গেমস সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এবার গেমসে বাংলাদেশ ২৬টি খেলায় অংশ নিতে প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু অনিশ্চয়তা ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রস্তুতির খরচ না পাওয়ায় কাবাডি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, উশু, কুস্তিসহ কয়েকটি ফেডারেশন তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুনআর্থিক সংকট, রাইফেল-পিস্তল লকারে, বন্ধ এসএ গেমসের ক্যাম্প২৯ জুলাই ২০২৫অন্য ফেডারেশনগুলোও ক্যাম্প গুটিয়ে নেবে দ্রুতই। খেলোয়াড়েরা এতে হতাশ। বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল বলেন, ‘দুই বছরের মধ্যে অনেক ক্রীড়াবিদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। অনেকের বয়স হয়েছে, ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত ফিটনেস না–ও থাকতে পারে। যারা বর্তমান অ্যাথলেট, তারা এই গেমসের জন্য অপেক্ষা করছিল। এখন সেই আশা ভঙ্গ হলো।’
ইমরানুরকে নিয়ে এবার বাংলাদেশ অ্যাথলেটিকস দলের লক্ষ্য ছিল রিলেতে ভালো করা। সেটা জানিয়ে ইসমাইল যোগ করেন, ‘গেমস দুই বছর পিছিয়ে যাওয়ায় আমরা খুব হতাশ। এখন উচিত হবে, পাকিস্তান থেকে অন্য কোনো দেশে গেমস সরিয়ে নেওয়া। অ্যাথলেটদের জন্য এটি মঙ্গল।’
গত জাতীয় সাঁতারে নারী বিভাগে সেরা রোমানা আক্তারও হতাশ। কারণ, সাঁতারুরাও তাকিয়ে ছিলেন এসএ গেমসের দিকে। রোমানা বলেন, ‘এসএ গেমসের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের ক্রীড়াবিদেরা। এখন এটি না হলে খেলোয়াড়দের জন্য বিরাট ক্ষতি। তবে আমাদের ক্যাম্প এখনো বন্ধ হয়নি, এখনো চলছে। ক্যাম্প বন্ধ হলে সবাই নিজের সংস্থায় ফিরে যাবে।’
আরও পড়ুনএসএ গেমস: সবাই চায় বিদেশি কোচ১০ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ১১.২৫ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৮ দশমিক ৭৫ শতাংশই অকৃতকার্য হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পরে ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চারুকলা ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে রেজাল্ট দেখতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
বাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফলশাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত
চারুকলা অনুষদের ৮টি বিভাগে ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। মাত্র ৬০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এ পরীক্ষায়। অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৫৪ জন এবং ছাত্রী ৪৫৭ জন।
গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ১০ ঘণ্টা আগে