মোহাম্মদ আশরাফুলই হতে পারতেন বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। হননি। গলে ১৯০ রানে আউট হয়ে মুশফিকুর রহিমকে নিজের হাতে সুযোগটি দিয়ে আসেন। মুশফিকুর পরবর্তীতে হয়ে যান বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান।

এরপর আরো দুইটি ডাবল হাঁকিয়েছেন তিনি। সেই মুশফিকুর এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে। নিজের ক‌্যারিয়ার ঠিকঠাক গোছালে আশরাফুলও হয়তো এই রেকর্ডে সবার আগে নিজের নাম তুলতে পারতেন। পারেননি। তবে যিনি পারছেন তার জন‌্য দারুণ খুশি আশরাফুল।

আরো পড়ুন:

লর্ডসে প্রথম, মিরপুরে শততম টেস্ট মুশফিকুর

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

২০০৫ সালে লর্ডসে মুশফিকুরের অভিষেক। আয়ারল‌্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শততম টেস্ট খেলবেন তিনি। লর্ডসের ড্রেসিংরুমে মুশফিকুরের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন আশরাফুল। মুশফিকুরের বড় মাইলফলক ছোঁয়ার দিনে আশরাফুলও থাকবেন ড্রেসিংরুমে। সতীর্থ নয়, এবার আশরাফুল কোচের ভূমিকায়।

আয়ারল‌্যান্ড সিরিজে আশরাফুলকে ব‌্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। মুশফিকুরের মঞ্চ ভাগাভাগি করতে পারায় উচ্ছ্বসিত আশরাফুল, ‘‘আমি নিজেকে খুব ভাগ‌্যবান মনে করছি, আল্লাহ আমাকে এমন সময়ে এই সুযোগটি করে দিয়েছেন। মুশফিকুরের অভিষেক ম‌্যাচে আমি ড্রেসিংরুমে ছিলাম লর্ডসে। এখানে ৯৯ ও ১০০তম টেস্টেও আমি থাকবো।’’

‘‘মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যার শৃঙ্খলতা ছিল বলেই ২০ বছর ধরে খেলছেন। আমার ব‌্যক্তিগত মতামত, বাংলাদেশের সামনে এবং ভবিষ‌্যতে যারা খেলবে তারা যদি মুশফিকুরকে রোল মডেল হিসেবে ধরে এবং দেখা উচিত…সে কিভাবে এই জায়গাতে এসেছেন, শুধুমাত্র একটা কারণে শৃঙ্খলা। শৃঙ্খলা কী হতে পারে.

.খাবার, ঘুমানো, অনুশীলন…এই জিনিসগুলো যদি সঠিকভাবে করেন জীবনে তাহলে এই জিনিসটা সম্ভব।’’ - মুশফিকুরের প্রশংসা করে বলেন আশরাফুল।

‘‘মুশফিকুর বাংলাদেশের প্রথম ক্রিকেটার একশতম টেস্ট খেলবে এটা বিরাট গর্বের বিষয়। একটা ফরম‌্যাট নয়, তিনটিতেই সে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন। বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান তিনি। তিনটা ডাবল সেঞ্চুরি আছে তার। ২০১৩ সালের পর সেঞ্চুরি করলেই বোঝা যায় সে বড় বড় ইনিংস খেলে। আয়ারল‌্যান্ড সিরিজেও যদি স্টার্ট পায় তাহলে সে বড় করবে। এটাই আশা থাকবে। ভালো ফর্মেও আছে। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় ইনিংসে হানড্রেড করেছে।’’

প্রশ্ন উঠেছিল, এমন ক্রিকেটারের জন‌্য একটি স্ট‌্যান্ড কিংবা আরো কিছু করা যেত কি না? আশরাফুল বলেছেন, ‘‘অবশ‌্যই যারা আমাদের কিংবদন্তি তাদের জন‌্য শুধু স্ট‌্যান্ড না, অনেক কিছুই করা সম্ভব।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড বল স ঞ চ র শততম ট স ট র প রথম আশর ফ ল

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়াতেও ১ হাজার রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন

টেস্টে ক্যারিয়ারে সেঞ্চুরি কম করেননি জো রুট। তবে গতকাল ব্রিসবেনে দিবারাত্রির টেস্টের প্রথম দিনে পাওয়া ৪০তম সেঞ্চুরিটা একটু অন্য রকম অনুভূতিই দিয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই যে তাঁর প্রথম সেঞ্চুরি, সেটি সব আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়েও।

ইনিংসের ৬৬তম ওভারে স্কট বোল্যান্ডকে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছানো রুট ওই শটেই আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১ হাজার রানের মাইলফলক। আর তাতে একটি রেকর্ডও হয়ে গেছে। রুট এর আগে ভারত ও নিউজিল্যান্ডেও ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বাইরে তিনটি দেশে (অ্যাওয়ে কান্ট্রি) টেস্টে হাজার রানের মাইলফলক পেরোলেন রুট।

৩৪ বছর বয়সী রুট ভারতে করেছেন ১৫ টেস্টে ১২৭২ রান, নিউজিল্যান্ডে ১২ টেস্টে ১০০৬ রান। ব্রিসবেন টেস্টের প্রথম দিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় তাঁর রান ১০৩৫।

রুটের আগে ইংল্যান্ডের বাইরে দুটি দেশে টেস্টে হাজার রান ছিল ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ বয়কট ও অ্যালিস্টার কুকের।

টেস্টে ভারতের বাইরে চারটি দেশে ১ হাজারের বেশি রান করেছেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়াতেও ১ হাজার রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন
  • ১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট