জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দের আদেশ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 6th, November 2025 GMT
জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক আল-আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ব্যাংক ও বিনিয়োগ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় ৪৯ দশমিক ৪৩ একর জমি ও রাজধানীর গুলশানের ১টি প্লট। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত ৮৪ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৮২৫ টাকা। এ ছাড়া ২০টি ব্যাংক হিসেবে রয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা।
আরও পড়ুনজেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক১৫ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স থ বর
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ধরিয়ে দেন শাশুড়ি
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা-মেয়ে খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ধরিয়ে দিয়েছেন তার শাশুড়ি রুমা বেগম। এ তথ্য জানিয়েছেন দাদি শাশুড়ি জামেলা বেগম।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামের দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয় আয়েশার স্বামী রবিউল ইসলাম রাব্বিকেও।
আরো পড়ুন:
ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু
লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা
আরো পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে মুখ খুলছে আয়েশা
আয়শার দাদা শ্বশুর বাড়ির লোকজন জানান, ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসেন আয়শা ও তার স্বামী রাব্বি। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা নলছিটির কয়ারচর গ্রামে দাদা শ্বশুর রুস্তুম সিকদারের বাড়িতে আসেন। গ্রামের আত্মীয়-স্বজনরা প্রথমে তাদের চিনতে পারেননি।
পরিচয় দিলে দাদার ঘরে ওঠেন স্বামী-স্ত্রী। ঘণ্টাখানের মধ্যেই ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে।
স্বজনরা জানায়, আয়শার শাশুড়ি পুলিশকে জানায়, তার ছেলে ও পুত্রবধূ নলছিটিতে দাদা বাড়িতে আছেন। পুলিশ ওই তথ্য পেয়েই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন: চুরি করে ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী: পুলিশ
দাদি শাশুড়ি জামেলা বেগম বলেন, “শাশুড়ি রুমা বেগম পুলিশকে তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে ছেলে ও পুত্রবধূকে।”
নলছটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুজ্জামান বলেন, “আমাদের জনিয়ে ঢাকা থেকে টিম এসে অভিযান পরিচালনা করে। তারা আয়েশা এবং তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে।”
ঢাকার মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার ৯ জনের একটি টিম এ অভিযান চালায়।
গত সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামিকে শনাক্ত করে।
নিহত লায়লা আফরোজ ছিলেন গৃহিণী, তার মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরায় সানবীমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক।
ঢাকা/অলোক/মাসুদ