নারায়ণগঞ্জে চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ
Published: 7th, November 2025 GMT
নারায়ণগঞ্জে চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও তাদের অনুপ্রেরণা জাগানোর এক উজ্জ্বল আয়োজন।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত পুরস্কার ও সনদপত্র। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৩১৪ টি পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানের সূচনাতেই শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে তোলে। ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তনে তৈরি হয় এক মনোরম আবহ। কখনও দেশের গান, কখনও নৃত্য, আবার কখনও আবৃত্তি—প্রতিটি পর্বেই ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। অভিভাবকরাও মুগ্ধ হয়ে হাততালি আর উৎসাহে ভরিয়ে দেন প্রিয় সন্তানদের।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। কেউ ছবি তুলেছেন, কেউ সন্তানকে সাজাতে সাহায্য করেছেন, কেউবা নীরবে গর্বভরে দেখেছেন মঞ্চে তাদের প্রিয় মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ১২২ জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সেরা শিক্ষক পুরষ্কার পান ৬ জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।
সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে তিনি বলেন, “শিশুদের এই আনন্দ, আত্মবিশ্বাস আর মঞ্চে নিজেকে প্রকাশের ক্ষমতাই প্রমাণ করে—তারা কতটা সম্ভাবনাময়। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিল্প-সংস্কৃতি শিশুর মানসিক বিকাশের অপরিহার্য অংশ।”
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাচ্চাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক বাচ্চার নিজস্ব প্রতিভা ও দক্ষতা থাকে কেউ চমৎকার ছবি আঁকে, কেউ গান করে, কেউ নাচ বা কিছু তৈরি করতে পারে।
এজন্য প্রতিটি শিশুকে আলাদাভাবে বোঝা এবং উৎসাহ দেওয়াই গুরুত্বপূর্ণ। মা-বাবা বা শিক্ষকরা শুধুই গাইড বা পথপ্রদর্শক হিসেবে থাকবেন; চাপ বা শাস্তির মাধ্যমে নয়, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শিশুদের এগোতে শেখাতে হবে।
প্রতিটি শিশুর আলাদা দক্ষতা আছে এবং তাদের সেই অনুযায়ী উৎসাহ ও নির্দেশনা দেওয়া উচিত, যাতে তারা স্বাভাবিকভাবে বড় হতে পারে এবং নিজের শক্তি ও সম্ভাবনা অনুযায়ী এগিয়ে যেতে পারে।
সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণ পর্ব। একে একে মঞ্চে উঠে আসে মেধাবী শিক্ষার্থীরা। বছরের সেরা ফলাফল, সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব ও সৃজনশীল প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মুখে ঝলমল করছিল আনন্দের হাসি; অভিভাবকরা মোবাইল হাতে ধরে রাখছিলেন সন্তানের সাফল্যের মুহূর্তগুলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান। তিনি বলেন,“চাইল্ড ল্যাবরেটরি স্কুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শিশুদের স্বপ্ন গড়ে তোলার এক কেন্দ্র। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে বেড়ে উঠুক।”
বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার বৈশাখী ও কাশফিয়া মেহজাবীন ইকরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ (নারায়ণগঞ্জ জেলা) সভাপতি ও টাঙ্গাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার আহমেদ, রাজিয়া এ্যাপালেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা খান, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, এবং শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন ঢালী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প রস ক র ও অন ষ ঠ ন পর ব শ
এছাড়াও পড়ুন:
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল)
সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।
ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।