বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টেকনাফে মশালমিছিল, সড়ক অবরোধ
Published: 9th, November 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তনের দাবিতে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছেন মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারীরা।
আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ পৌর এলাকার জিরো পয়েন্টের শাপলা চত্বর থেকে মশালমিছিল শুরু হয়, রাত আটটার দিকে শেষ হয় পৌরসভার বাসস্টেশনের ঝরনা চত্বর সড়কে। কর্মসূচি চলার সময় আধা ঘণ্টার মতো টেকনাফের প্রধান সড়কে যান চলাচল বন্ধ ছিল।
শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও এই আসনের চারবারের সংসদ সদস্য। ছিলেন জাতীয় সংসদের হুইপ। অন্যদিকে মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আব্দুল্লাহ জেলা বিএনপির অর্থ সম্পাদক। ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে শাহজাহান চৌধুরী বিএনপির প্রার্থী মনোনীত হন।
বিক্ষোভকারীরা দলের ঘোষিত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের আহ্বান জানান। মিছিলে মশাল হাতে মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে স্লোগান দেন তাঁর অনুসারীরা।
গত অক্টোবর মাসে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ টেকনাফ ও উখিয়াতে বেশ কয়েকটি বড় সমাবেশ করেন। সম্প্রতি এই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিলে ‘বেঁকে’ বসেন আব্দুল্লাহর সমর্থকেরা। গত দুই দিন আব্দুল্লাহর সমর্থকেরা টেকনাফের সড়কে কলাগাছ রোপণ করে দলের প্রার্থী বদলের দাবি জানিয়ে আসছিলেন। আজ রাতে মশালমিছিল করে সড়ক অবরোধ করলেন।
আব্দুল্লাহর অনুসারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.
রাতের মশালমিছিল প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করে বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, বড় দল হিসেবে যে কেউ মনোনয়ন চাইতে পারেন। কিন্তু জনপ্রিয়তা, অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা যাছাই করে একজনকেই প্রার্থী ঘোষণা করতে হয়। সে বিবেচনায় দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে এবারও দলের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। সবার উচিত ধানের শীষের পক্ষে কাজ করা। কিন্তু রাতের বেলায় মশালমিছিল নিয়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ বাড়ানো শুভ লক্ষণ নয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থকদের করা রাতের মশালমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও ভাঙচুর কিংবা হামলার ঘটনা নেই।
আরও পড়ুনকোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন০৩ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হজ হ ন চ ধ র সড়ক অবর ধ ব এনপ র র মন ন
এছাড়াও পড়ুন:
মধ্যরাতে সিলেটে ২ দফা ভূমিকম্প
সিলেট অঞ্চলে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, প্রথম ভূকম্পনটি বুধবার রাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
এর পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারো কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; ঘুমের মধ্যেই অনেকেই টেরও পাননি।
এর আগে গত ১ ডিসেম্বর মধ্যরাতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/মোসাইদ রাহাত/ইভা