বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ রবিবার হার্ট অ্যাটাক করেছেন। গতকাল রাত থেকেই অসুস্থ অনুভব করছিলেন তিনি। আজ বোর্ডের ক্রিকেট কনফারেন্সে অসুস্থতার কারণে থাকতে পারেননি। 

দুপুরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তার এনজিওগ্রাম করা হয়। একটি ব্লক ধরা পড়ায় রিং পরানোর সিদ্ধান্ত হয়। সন্ধ্যা নাগাদ তার রিং পরানো সম্পন্ন হয়। এখন সিসিইউতে আছেন। অবস্থা স্থিতিশীল। আগামীকাল তাকে কেবিনে দেওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

জাহানারার যৌন হয়রানির অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ সদস্য চায় টিআইবি

বিসিবির জিরো টলারেন্স, তদন্ত কমিটির সুপারিশে প্রয়োজনে পরিচালককেও ওএসডি

গত ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক। ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তামিমকে ‘স্যালুট’ বিসিবির, ক্লাবগুলোকে অনুরোধের সঙ্গে হুঁশিয়ারিও

শুরুতে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য। এরপর চলল প্রায় আধঘণ্টার প্রশ্ন-উত্তর পর্ব। মিরপুরে সিসিডিএমের পুরো সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব ক্রিকেট বর্জন করা দলগুলোর কাছে যেমন ছিল অনুরোধ, তেমনি খেলতে না এলে ছিল ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারিও।

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই ক্লাবগুলোর একটি অংশের সঙ্গে বোর্ডের এই দ্বন্দ্ধের শুরু। তখন ‘বিদ্রোহী’ পক্ষটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ক্লাবগুলো যখন না খেলার ঘোষণা দেয়, তামিমও ছিলেন তাদের দলে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসেছে তামিমেরই ক্লাব ওল্ড ডিওএইচএস। প্রথম বিভাগ ক্রিকেটের জন্য তারা দলবদল সেরে ফেলেছে।তামিমের এমন সিদ্ধান্তকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি। আজ তাঁকে রীতিমতো ‘স্যালুট’ জানানো হয়েছে।

বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ক্রিকেট মাঠে খেলাটা আপনারা চালিয়ে যেতে দিয়েন। বারবার বলছি, (খেলা না থাকলে) ক্ষতিটা হবে শুধু ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের। তারা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না।’

বিসিবির আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলের ৪ পরিচালক

সম্পর্কিত নিবন্ধ