পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো ‘কাকন বাহিনী’র নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, ৬৭ সন্ত্রাসী গ্রেপ্তার 

আবাসিক হোটেলে মিলল কর্মচারীর ঝুলন্ত মরদেহ

অভিযানে চর এলাকা থেকে অপরাধীদের ব্যবহৃত দুটি অস্থায়ী তাঁবু, একটি স্পিডবোট, দুটি নৌকা, তিনটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও অস্ত্র রাখার বিশেষভাবে তৈরি দুটি চেম্বার জব্দ করা হয়েছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অবস্) শেখ জয়নুদ্দীনের নেতৃত্বে জেলার তিন শতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশ নিয়েছেন। অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান ছিলেন।

দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ বলেন, “চর এলাকায় কাকন বাহিনীসহ যেসব সন্ত্রাসী বাহিনী আছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে এই অভিযান চলছে। ড্রোন দিয়ে বিভিন্ন চরের কাশবন, কলাবাগানসহ জঙ্গলের ভেতর দেখা হচ্ছে। একাধিক ড্র্রোন ওড়ানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর পদ্মার চরাঞ্চলে জেলা পুলিশের নেতৃত্বে আরো একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছিল। বর্তমানে এলাকাটিতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ভোর থেকে চলা অভিযানে দৌলতপুর থানা এলাকা থেকে আমরা নয়জন আসামিকে গ্রেপ্তার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুরের মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

এ ঘটনায় বাহিনী প্রধান হাসিনুজ্জামান কাকনসহ বাহিনীর সদস্যদের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় মোট ছয়টি মামলা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য ন দ লতপ র

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

মাদারীপুরের রাজৈর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কালীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের বিকাশ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩০) ও তাঁর বন্ধু একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইনসহ তিনজন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ও তাঁর বন্ধু বিপ্লব মারা যান। আহত একজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মামুন আল রশিদ বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

সম্পর্কিত নিবন্ধ