নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে ডেঙ্গু মশার মহামারী থেকে রক্ষার নিমিত্তে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব মতিউর রহমান এর আর্থিক সহায়তায় এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আজ রোববার সকাল ১১ ঘটিকায় জল্লারপাড় (লেকপাড়) এলাকায় দুই শতাধিক অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ২য় দিনে উন্নতমানের মশারী বিতরণ করা হয়। 

সভাপতি তার বক্তব্যে বলেন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন সব সময় নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন এবং বিভিন্ন দুর্যোগে মানব সেবা করে থাকে। বর্তমানে জল্লারপাড় (লেকপাড়) এলাকাটি ডেঙ্গু রোগের হটস্পট হওয়ার কারনে অত্র এলাকা ও এর আশেপাশের এলাকার অস্বচ্ছল মানুষের মাঝে মশারী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। 

বিতরণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে বলেন যে, ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েড ইত্যাদি মশাবাহিত রোগ নারায়ণগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে বহু মূল্যবান প্রাণ ঝড়ে গেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্র্র্তৃপক্ষকে এই ব্যপারে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানান এবং মশা নিধনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আনোয়ার হোসেন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, রাজীউদ্দিন আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান শরীফ, হাজী আব্দুর রহমান শ্যামল, জাহাঙ্গীর হোসেন খোকন, নজরুল ইসলাম রোমান, মোস্তাফিজুর রহমান শিপলু, মাহির হাসনাত রিজন, অরিত্র জামান প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব তরণ স গঠন

এছাড়াও পড়ুন:

সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। 

পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
  • সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় শুকনো খাবার বিতরণ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল
  • বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার  
  • বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 
  • সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান