নারায়ণগঞ্জ জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল ডায়াথার্মি মেশিন নষ্ট থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ হয়ে যায়। এত বিপাকে পড়ে হাসপাতালে আগত রোগীরা এবং ব্যাহত হয় চিকিৎসা সেবা।

বিষয়টি গত ৫ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিক্টোরিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করেন উপপরিচালক শহিদুল ইসলাম।

তিনি বলেন, এখানে পরিবার পরিকল্পনা পদ্ধতির পাশাপাশি প্রতি মাসে প্রায় ৪০০ গর্ভবতী নারীর সেবা, ৩০টি স্বাভাবিক প্রসব এবং ৪ থেকে ৫টি সিজারিয়ান সেকশন পরিচালিত হয়।

পরে সমস্যার গুরুত্ব অনুধাবন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা পরিষদ থেকে দ্রুততম সময়ে একটি ডায়াথার্মি মেশিন উপহার হিসেবে দেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তাদের হাতে এ মেশিন তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে জেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে না। তাই মাতৃস্বাস্থ্যের প্রতি সবসময় বিশেষ গুরুত্ব দিই; ভবিষ্যতেও দেব।

স্বাস্থ্যকর্মীদের তিনি অনুরোধ জানান, মায়েদের অনেকেই অসহায় ও অশিক্ষিত। তাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে কাজ করবেন, যেন তাদের স্বাস্থ্যসেবা কোনোভাবেই ঝুঁকির মধ্যে না পড়ে।

তিনি আরও জানান, কেন্দ্রের চাহিদা অনুযায়ী গ্লুকোমিটার ও রক্তচাপ মেশিনও দ্রুত সরবরাহ করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.

এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, এমসিএইচএফপি সদরের মেডিকেল অফিসার ডা. জাফরিন যুবাইয়া সুরভী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. মঈনুদ্দিন আহমেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হ দ ল ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

‎মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) বাদ মাগরিব জালকুড়ি শিকদার পুলস্থ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও আসলাম মাহমুদের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইন্নামিন,যুবদল নেতা নুরে আলম প্রধান, নাদিম শিকদার, রনি, সানোয়ার হোসেন, মো. হৃদয়, নিশাদ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
  • সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • জাপানের কাছে চীন–রাশিয়ার বোমারু বিমানের টহল, যুদ্ধবিমান ওড়াল টোকিও
  • বাজারে থাকা মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি
  • দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় শুকনো খাবার বিতরণ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল
  • ‘মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন, প্রশস্ত হচ্ছে আব্দুল হামিদ সড়ক’ 
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ কী