চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ রোববার বিকেলে শিবগঞ্জের কানসাটে শিবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন। এতে আধা ঘণ্টা সড়কের যান চলাচল বন্ধ থাকে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞাকে মনোনয়ন দেওয়া হয়। একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে ‘শিবগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শাহিন শওকতের সমর্থকেরা। মিছিল থেকে শাহজাহান মিঞার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা শিবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করেন। এতে স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যের ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শাহিন শওকতের কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তাঁরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকত সাংবাদিকদের বলেন, ‘বিক্ষোভ বা সড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে শিবগঞ্জের বিএনপির নেতা–কর্মীরা আমাকে ভালোবাসেন। তাঁরা জানেন, বিএনপির জন্য শিবগঞ্জে কে বা কারা ডেডিকেটেড। হয়তো এবারের প্রার্থী বাছাইয়ে তাঁদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাই কর্মসূচি পালন করেছেন।’ তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হ ন শওকত ব এনপ র শ বগঞ জ র ধ কর

এছাড়াও পড়ুন:

মার্কিন নাগরিক এনায়েত করিমের বিরুদ্ধে করা মামলায় কারাগারে শওকত মাহমুদ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ কথা জানিয়েছেন।

এসআই জিন্নাত আলী বলেন, সাংবাদিক শওকতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের পরিদর্শক আখতার মোর্শেদ। মামলার মূল নথি না থাকায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার তারিখ ঠিক করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামি শওকত মাহমুদ আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন। বর্তমান সরকারকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং উচ্চপদস্থ লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে গোপনে পরামর্শ করেছেন। বিভিন্ন স্থানে গণবিক্ষোভের মাধ্যমে সরকারের সম্পত্তির ক্ষতিসাধন করে সরকার উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন মর্মে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ মামলার ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে ১০ দিন নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর সকালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, সেদিন রাজধানীর মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। পুলিশ গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই এলাকায় অবস্থানের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

আরও পড়ুনমার্কিন নাগরিক এনায়েত করিমের বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ২০ ঘণ্টা আগে

এরপর এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। সেই মামলার সূত্র ধরেই শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক শওকত মাহমুদ দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

গত এপ্রিলে জনতা পার্টি বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।

আরও পড়ুনসেই এনায়েত করিমকে বিমানবন্দরে আনতে যান পুলিশ কর্মকর্তা, পাঁচ তারকা হোটেলের ভাড়া দেন জাপা নেতা১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মার্কিন নাগরিক এনায়েত করিমের বিরুদ্ধে করা মামলায় কারাগারে শওকত মাহমুদ
  • যে মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ 
  • মার্কিন নাগরিক এনায়েত করিমের বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ