বন্দরের সর্বত্রই চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে আশংকাজনকহারে। এক শ্রেণীর পেশাদার চোর দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধভাবে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে এসব চুরির ঘটনা ঘটিয়ে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগসূত্রে জানা যায়।

অতি সম্প্রতি (২৭ অক্টোবর) বন্দরের বাবুপাড়া গৌপীনাথ বন্দর সংলগ্ন ৫তলার বাড়ির নিচতলার ভাড়াটিয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১লাখ ১০ হাজার টাকা ও ১০ লক্ষাধিক মূল্যেও ৪ভরি ওজনের স্বর্ণের অলংকার নিয়ে যায়।

এ ঘটনায় শিক্ষক আলাউদ্দিন বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও অদ্যাবধি লুন্ঠিত মালামাল উদ্ধার কিংবা চোরের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে শিক্ষক আলাউদ্দিন জানান,বিষয়টি নিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং তাকে কিছু ভিডিও ফুটেজ ও ছবি দেয়া হয়েছে তিনি কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এর কয়েক বছর আগেও একই এলাকার ডাঃ বিমল চন্দ্র ঘোষের ঘর থেকে একই কায়দায় ৬ভরি স্বর্ণের অলংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। সে সময় পুলিশের গফিলতির কারণে ওই ঘটনার কোন অগ্রগতি হয়নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা

‎মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শেখ রাসেল পার্কে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের  আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা সদর ও বন্দরে বসবাস করি তারা কেমন শহর চাই। খুব বেশী না যদি ৩০/৪০ বছর আগে ফিরে যাই তাহলে দেখবো সবুজে ঘেরা ছিলো এই শহর।

কিন্তু দেখতে দেখতে চোঁখের সামনে ইট-পাথরের নগরীতে পরিণত হয়েছে এই শহর ও বন্দরের কিছু অংশ। এছাড়াও শীতলক্ষ্যা নদী মৃত নদীতে পরিণত হয়েছে।

‎তিনি আরও বলেন, আমরা জলবায়ু নিয়ে কথা বলি, একটা জিনিস খেয়াল করে দেখুন এখন ডিসেম্বর প্রচন্ড শীত থাকার কথা অথচ আমরা টি-শার্ট গাঁয়ে দিয়ে ঘুরছি।

আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলে এটা একটা অশনিসংকেত। এর থেকে বাঁচতে হলে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে।

যদি আগামী প্রজন্মের জন্য এই পৃথিবী বাসযোগ্য করে রেখে যেতে চাই তাহলে সবুজায়নের কোন বিকল্প নেই।

দিনে দিনে আমরা মেশিনের মত হয়ে যাচ্ছি, তাই শুধু বাস্তবটা নয় ভবিষ্যতকেও দেখা উচিত।

‎বক্তব্য শেষে উপস্থিত অনেকেই ৫ টাকার বৃক্ষ মেলা থেকে বৃক্ষ ক্রয় করেন।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা ২ নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত ৩ নারায়ণগঞ্জের দুটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা ৪ কাঁচপুরে ৭০ লাখ টাকার জাটকা জব্দ ৫ দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন ৬ বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা ৭ প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার ৮ সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ৯ মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না : ফয়জুল করীম ১০ দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ ১১ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া ১২ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিকদের ঐক্য দরকার : রহিম ১৩ খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল ১৪ বন্দরে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  ১৫ সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী সলিমখাঁর বাড়ি এখন মাদকের আখড়া ১৬ বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার   ১৭ বন্দরে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা   ১৮ আড়াইহাজারে ৩ জয়িতাকে সম্মাননা প্রধান ১৯ ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের ২০ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা ২১ আড়াইহাজারে কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ ২২ সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান ২৩ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া ২৪ ওসমান দোসর মাকসুদের প্রচারণায় শংকর সাহা, সনাতন সমাজে ক্ষোভ ১ রাষ্ট্রপতি পদক পেলেন সোনারগাঁয়ের আলিফ মাহমুদ ২ মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান   ৩ সিদ্ধিরগঞ্জে আবারও সেই শিক্ষকের বলাৎকার, ৪ লাখ টাকায় ‘মীমাংসা’ ৪ রিয়াদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লায় বিএনপির মিছিল ৫ সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে গুনতে হলো অতিরিক্ত টাকা ৬ নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির ৭ মাসদাইরে সন্ত্রাসীকে ধরতে র‌্যাবের অভিযান, নারী গুলিবিদ্ধ ৮ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের সময় আটক ৩ ৯ আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার ১০ আ’লীগ নেতার ভাইয়ের বর্বরতা, চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা সকল খবর

আরো পড়ুন  

ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া

অবৈধ সংযোগ বন্ধ করে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমি

আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান

পালপাড়ায় অগ্নিকান্ডে পুড়লো ৩৫টি দোকান, ক্ষতি ৩ কোটি টাকা

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

সম্পর্কিত নিবন্ধ