বাংলাদেশ বিমানবাহিনীতে ১০ম গ্রেডের ১৪টি বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু ১১ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ০৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং ডিপ্লোমা ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মেকানিক্যাল, আইটি, যোগাযোগ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন ইত্যাদি কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?১৩ ঘণ্টা আগে

২.

আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ০৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)

পদসংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএসহ সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫বয়সসীমা

৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

২০০ টাকা (সার্ভিস চার্জ আলাদা)

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু১০ ঘণ্টা আগেআবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১০ম গ র ড সমম ন র পদস খ য

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ১১.২৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৮ দশমিক ৭৫ শতাংশই অকৃতকার্য হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পরে ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চারুকলা ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে রেজাল্ট দেখতে পারবেন।’

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে  DU FRT ˂roll no˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

বাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফলশাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত

চারুকলা অনুষদের ৮টি বিভাগে ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। মাত্র ৬০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এ পরীক্ষায়। অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৫৪ জন এবং ছাত্রী ৪৫৭ জন।

গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • মানবাধিকার নিয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার কেন প্রশ্নবিদ্ধ
  • দেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত এআই ব্যবহার করেন: টেলিনর এশিয়ার গবেষণা
  • পায়রা বন্দর কর্তৃপক্ষে ১৫ পদে চাকরি, আবেদন শেষ ১১ ডিসেম্বর
  • নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল দুই বিভাগ খোলার
  • নানা আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস পালিত
  • আজ টিভিতে যা দেখবেন (১০ ডিসেম্বর ২০২৫)
  • মেট্রোরেলে চাকরি, মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • বিটিভির ‘ঊর্ধ্বতন হিসাবরক্ষক’ পদের পরীক্ষা স্থগিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ১১.২৫ শতাংশ
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩