জুলাই সনদের যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে অন্য পাতা ঢোকানো হয়েছে
Published: 9th, November 2025 GMT
জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে সই করেছি। কিন্তু যে সনদে আমি সই করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে—দুটি এক নয়। আমরা যে পাতায় সই করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা ও অন্যায়।’’
রবিবার (৯ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।
আরো পড়ুন:
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: ফখরুল
গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল
অবিলম্বে তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘কয়েকটি দল মিলে নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু, আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন ফেব্রুয়ারি মাসের একদিন বেশি হলে জনগণ তা মেনে নেবে না। সবাই এখন ভোট দিতে চায়, পরিবর্তন চায়; গণতন্ত্র ফিরে পেতে চায়।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘দেশে এখন একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাই-জনগণ আর প্রতারিত হবে না।’’
তিনি বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।’’
বিএনপির এই নেতা বলেন, ‘‘আমরা এমন একটি সরকার গঠন করতে চাই—যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’’
ঢাকা/হিমেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ র ফখর ল
এছাড়াও পড়ুন:
তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে। এবার অমুককে দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘৭ দিনব্যাপী কর্মসূচি: বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
আরো পড়ুন:
বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫
বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন: টুকু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থে রক্ষার্থে কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদের কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের। তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে।’’
‘‘লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এ কথাটি আমাদের মনে রাখতে হবে,’’ বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘‘একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। বিভিন্ন জিনিসের কনফারমেশন দিয়ে বেড়াচ্ছেন।’’
‘‘দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক।’’
‘‘ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে, যারা এসব কথা বলে, তারা শিরক করছে। যারা শুনবেন, তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন,’’ অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশে বলেন তিনি।
বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘আমি গত ৫ অগাস্টের পর থেকে বলে আসছি যে, আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় হচ্ছে।”
তিনি বলেন, ‘‘এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র।’’
এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।
ঢাকা/তারা//