মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও প্রার্থীর অনুসারীরা। পরে বিক্ষোভ মিছিলটি এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়।

প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনের চালকেরা। মিছিল শেষে নাওডোবা গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বিএনপি নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য মাহাবুবুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, পৌর যুবদলের সদস্যসচিব আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধা, শিবচর পৌরসভা ছাত্রদলের সভাপতি শিহাব মিয়া প্রমুখ।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন, ‘শিবচরে বিএনপির নেতা–কর্মী ও জনগণ ঐক্যবদ্ধভাবে কামাল জামানকে এমপি (সংসদ সদস্য) হিসেবে দেখতে চায়। তাঁর স্থগিত করা মনোনয়ন পুনর্বহাল করতে হবে। তাঁর মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ হিসেবে আমরা আজ এক্সপ্রেসওয়েতে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছি। কামাল জামানকে তাঁর মনোনয়ন ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে পদ্মা সেতু ব্লকেডসহ কঠোর আন্দোলন করা হবে।’

এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার হাতির মাঠে কামাল জামানের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে জনসভার আয়োজন করেন বিএনপির নেতা–কর্মীরা।

মাদারীপুর-১ আসনে বিএনপির স্থগিত হওয়া প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য কামাল জামান বলেন, ‘বিএনপির হয়ে জীবনের সবটুকু দিয়ে কাজ করেছি। তারপরেও একটি কুচক্রী মহলের তৎপরতায় আমার মনোনয়ন স্থগিত করা হয়। এরই প্রতিবাদ হিসেবে জনগণ ও বিএনপির তৃণমূলের কর্মীরা আমার জন্য রাজপথে প্রতিবাদ করে যাচ্ছেন। আজ এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করে অবরোধ করতে গেলে আমি তাঁদের শান্ত থাকতে বলেছি, ধৈর্য ধরতে বলেছি। আমি কখনোই জনগণের দুর্ভোগ হোক, সেটা চাই না।’

প্রসঙ্গত, ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কামাল জামানের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর–১ আসনের মনোনয়নবঞ্চিত সাজ্জাদ হোসেনের সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে মনোনয়নের বিরোধিতা করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। ৪ নভেম্বর সন্ধ্যায় মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে ও মনোনয়ন পুনর্বহালের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেতা–কর্মী ও কামাল জামানের সমর্থকেরা শিবচরের প্রধান সড়ক ‘সড়ক ৭১’–এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম দ র প র ১ আসন র মন ন সদস য উপজ ল শ বচর

এছাড়াও পড়ুন:

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এটি আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও ৩১ দফার তথ্য উপস্থাপনার ধারাবাহিক অংশ হিসেবে সম্পন্ন হয়। গণসংযোগটি শুরু হয় ১৪ নম্বর ওয়ার্ডের বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে এবং বিদ্যানিকেতন স্কুল, ভূইয়ারবাগ জিউস পুকুর, উকিলপাড়া, ও গলাচিপা এলাকা অতিক্রম করে।

স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সঙ্গে দলের নেতাকর্মীরা সরাসরি কথা বলেন। এই কার্যক্রমে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, মাসুদুজ্জামান সম্প্রতি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হোসিয়ারী মার্কেট পরিদর্শন করেন।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি দেখা করেন, তাদের বিপর্যয়ের পরিমান সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের কার্যক্রম পুনরায় শুরু করতে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

গণসংযোগের সময় মাসুদুজ্জামান বলেন, “আমরা ১৪ নম্বর ওয়ার্ডে ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে, মার্কেট ও দোকানগুলোতে পৌঁছে দিয়েছি। জনসাধারণের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে।

আশা করি, সামনে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ আমাদের দলকে বিপুল ভোটে সমর্থন কর বেন। আমাদের এই কার্যক্রম প্রতিদিনের মতো অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ যারা আমাদের পাশে রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও আজ আমরা হোসিয়ারী মার্কেট পরিদর্শন করেছি, যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছি। পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।”

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক; আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর।

মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মাসুদুজ্জামানের এই কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা দ্রুত সমাধান করার প্রচেষ্টাকে আরও দৃঢ় করেছে। তিনি নিশ্চিত করেছেন যে, জনগণের কল্যাণ এবং সামাজিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনের জন্য প্রস্তুত জেলেনস্কি
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর
  • যেকোনো মূল্যে ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান 
  • মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি: তারেক রহমান
  • দুর্নীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের ১১ দফা প্রস্তাব
  • ক্ষমতায় এলে দুর্নীতিতে লাগাম টানার সঙ্গে আইনশৃঙ্খলা ঠিক করবে বিএনপি
  • জনগণের ভাগ্যোন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার
  • অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
  • আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই: হাসনাত
  • জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবার দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত: তারেক রহমান