সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ
Published: 9th, November 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছে। কমিউনিটি ইমপ্যাক্ট বিভাগে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। ২০২৪ সালে বাস্তবায়িত উন্নয়নমূলক উদ্যোগগুলোর জন্য এই পুরস্কার দেওয়া হয়। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এই পুরস্কার দিয়েছে।
গতকাল শনিবার ইউনিলিভার বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকৃতি ইউনিলিভার বাংলাদেশের দায়িত্বশীল নেতৃত্ব ও বৃহৎ পরিসরে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জীবিকা, ক্ষমতায়ন ও পরিবেশের স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটি সংকটকালে দ্রুত মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি ইউনিলিভার বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ইউনিলিভার বাংলাদেশের অন্যতম উদ্যোগ হলো লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের মাধ্যমে জলবায়ু প্রভাবিত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংস্কার এবং জীবিকা ও খুচরা ব্যবসায় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। এর মাধ্যমে ১৩ লাখের বেশি ক্ষুদ্র ব্যবসায়ী এবং ৩ হাজারের বেশি বর্জ্য–কর্মীর জীবনমান উন্নত হয়েছে।
ছয় দশকের বেশি সময় ধরে ইউনিলিভার বাংলাদেশের কর্মসূচিগুলো সারা দেশে ১২ কোটির বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশের প্রতিটি কার্যক্রমের মূলেই রয়েছে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা চারটি মূল ক্ষেত্র—জলবায়ু, প্রকৃতি, প্লাস্টিক ও জীবিকা নিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি।’
রুহুল কুদ্দুস খান আরও বলেন, ‘কমিউনিটি ইমপ্যাক্ট বিভাগে পুরস্কার পাওয়া আমাদের দায়িত্ববোধ এবং কর্মী ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমরা এমন মডেল তৈরি করছি, যা বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি গড়ে তুলবে। স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির সুযোগ বাড়ানো থেকে শুরু করে পুনর্ব্যবহারযোগ্য সমাধান ও অন্তর্ভুক্তিমূলক জীবিকা সৃষ্টির মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের বিশ্বাস, প্রকৃত টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন অগ্রগতি সবার জীবনমানকে উন্নত করে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান ও করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।
এই বছর এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। পাশাপাশি টেকসই উন্নয়ন ও কমিউনিটি উদ্যোগের জন্য আরও ছয়টি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ল ভ র ব প রস ক র র জন য উদ য গ ব যবস
এছাড়াও পড়ুন:
জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ৫টি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯ নভেম্বর প্রথম কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছিলো। সেটির সংশোধিত তালিকা এবার প্রকাশ করা হলো।
এর আগে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের সচিবদের এর আগে নানা জরুরি নির্দেশনা প্রদান করেছে। এ পরীক্ষার নীতিমালা, প্রশ্নের কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা আগেই প্রকাশ করা হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।
আরও পড়ুনএমবিবিএস ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ৩ ঘণ্টা আগেকত নম্বরে পরীক্ষা হবে—বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।
এ পরীক্ষার ফলের ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ও সাধারণ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
বৃত্তি পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফল ৩ ঘণ্টা আগেপরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
*সংশোধিত কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন এখানে