আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ইমতিয়াজ ও মোস্তাফিজুর
Published: 9th, November 2025 GMT
আজ রোববার স্পেনের মারবেয়াতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই ট্রায়াথলেট মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান সফল হয়েছেন। অর্ধদূরত্বের এই আয়রনম্যানের বিশ্ব আসরে সাড়ে আট ঘণ্টা সময়ের মধ্যে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সাঁতার, সাইক্লিং ও দৌড় নিয়ে যে খেলা, সেই ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০ দশমিক ৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
মো.
মোস্তাফিজুর রহমান ৮ ঘণ্টা ৬ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) ৪৯৩তম স্থান পেয়েছেন। বাংলাদেশের দুজনই গত মে মাসে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া থেকে স্পেনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
স্পেনের মারবেয়াতেই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে নারীদের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ট্রায়াথলেট ফেরদৌসি আক্তার মারিয়া এতে অংশ নিয়েছিলেন। কিন্তু ৬০০ মিটার সাঁতার কাটার পর ঠান্ডা পানিতে তাঁর মাংসপেশিতে টান লাগে। তারপর আয়রনম্যান কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মারিয়াও আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়াতে সফল হয়েছিলেন।
আজকের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে বেলজিয়ামের জেলি জিনস, নরওয়ের ক্রিস্টিয়ান ব্লুমেনফিল্ট ও ক্রেসপার স্টর্নারস।
ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের সহকারী মহাব্যবস্থাপক (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটু কঠিনই হয়। আজ পানি খুব ঠান্ডা ছিল। এ ছাড়া সাইক্লিংয়ের রাস্তাটা ছিল খুবই উঁচু। তারপরও পেরেছি।’ ইমতিয়াজ এর আগে দেশে অনুষ্ঠিতে বিভিন্ন ম্যারাথন, আলট্রা ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন।
পেশায় চাকরিজীবী মোস্তাফিজুর রহমান একজন দূরপাল্লার সাঁতারু। ২০১৭ সাল থেকে বিভিন্ন দৌড় ও সাঁতার প্রতিযোগিতায় তিনি অংশ নেন। তিনি নেপালের পোখরায় আলট্রা ম্যারাথনে অংশ নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিউজিল্যান্ডের আয়রনম্যান ও জার্মানির রথ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য আমি আমন্ত্রণ পেয়েছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র আয়রনম য ন অন ষ ঠ ত ইমত য় জ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে অর্ধ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন আল আমিন মিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা কুইন্টা শহরে অনুষ্ঠিত অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০ দশমিক ৩ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া ট্রায়াথলন আর ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতার নাম আয়রনম্যান। বাংলাদেশ সময় আজ লা কুইন্টায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতায় আল আমিন মিয়া ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।
আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করার পর মো. আল আমিন মিয়া হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘এটা আমার প্রথম আয়রনম্যান প্রতিযোগিতা। লা কুইন্টায় আজ পানির তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড। তাই সাঁতারটা বেশ কঠিন ছিল আমার জন্য। আমরা বাংলাদেশের মানুষেরা এত কম তাপমাত্রায় অভ্যস্ত নই, তবু পেরেছি। ওদের আয়োজন ও ব্যাবস্থাপনা বেশ গোছানো, তাই যুক্তরাষ্ট্রের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি।’
লা কুইন্টায় আজকের প্রতিযোগিতায় ৩৮ বছর বয়সী মো. আল আমিন মিয়া তাঁর বয়স গ্রুপে (৩৫ থেকে ৩৯ বছর) ২০৭ জনের ১৮৪তম হয়েছেন। নারী ও পুরুষ মিলিয়ে মোট ২ হাজার ২৬৯ জন প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ১ হাজার ৮৭৪তম। এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রে স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স ও জ্যরাশন লন্ড্রি।
পেশাগত জীবনে যমুনা টেলিভিশনের উপব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আল আমিন মিয়া দীর্ঘদিন ধরে রান ফর বাংলাদেশের উদ্যোগের আন্তর্জাতিক ক্রীড়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি এর আগে ২০২২ সালে ভারতে লাদাখ হাফ ম্যারাথন, ২০২৩ সালে টাটা মুম্বাই ম্যারাথন, ২০২৪ সালে ইংল্যান্ডের ব্রাইটন ম্যারাথন, অস্ট্রেলিয়ার সিডনি ম্যারাথন এবং গত মার্চে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ম্যারাথনে অংশ নিয়েছেন।
মো. আল আমিন মিয়া জানান আগামী বছর তিনি কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেবেন। আয়রনম্যান বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।