ব্রাকসুর গঠনতন্ত্র সংশোধনে পাঁচ প্রস্তাব
Published: 7th, November 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ব্রাকসু) গঠনতন্ত্র ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে তা সংশোধনের জন্য পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলনে এসে ব্রাকসু নিয়ে তাদের মতামত উপস্থাপন করে দ্রুত গঠনতন্ত্র সংশোধনের দাবি করেন।
সংবাদ সম্মেলনে গঠনততন্ত্র পরিমার্জন ও সংশোধন বিষয়ে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা চান এজিএস পদে একজন নারী প্রার্থী অথবা নারী বা ছাত্রীবিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা হোক। মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদ গঠন করার প্রস্তাব রেখেছেন তারা।
অন্য তিনটি প্রস্তাব হলো- ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরি-বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা, অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা এবং একই ব্যক্তির দুটি পদে থাকার সুযোগ বাতিল করা।
আরো পড়ুন:
ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের কমিশন গঠন
বিধি সংশোধনের নামে ব্রাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টার অভিযোগ
ব্রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও কোষাধ্যক্ষ পদে একই ব্যক্তি বসতে পারবেন। ক্ষমতাবলে উপাচার্য ছাত্রসংসদের সভাপতি হয়ে থাকেন।
সংবাদ সম্মেলনে বেরোবি শিক্ষার্থী রিফাত রাফি বলেন, “ত্রুটিপূর্ণ নীতিমালা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করা সম্ভব, যদি তাদের সদিচ্ছা থাকে। প্রশাসন চায় কম প্রতিনিধি নিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে।”
আরেক শিক্ষার্থী ইয়ামিন ইসলাম বলেন, “আমি মনে করি, ব্রাকসুতে পদ সংখ্যা আরো বেশি করা উচিত। অনাস্থা প্রস্তাব যদি আনতেই হয়, তাহলে সভাপতি বা কোষাধ্যক্ষের বিরুদ্ধে কেন নয়? তারাও তো অনাস্থা আনার মতো কাজ করতে পারেন। আমরা চাই সভাপতি পদে উপাচার্য, কোষাধ্যক্ষ পদে অন্য কেউ থাকুন।”
ঢাকা/সাজ্জাদ/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গঠনতন ত র প রস ত ব
এছাড়াও পড়ুন:
স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...
বাগ্দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।
প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।
গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।
এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।
বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল