লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই সেনা ২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে সংঘাতে নিহত হয়েছিলেন। তখন থেকে হাদারের মরদেহ গাজায় ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেফটেন্যান্ট হাদার গোল্ডিন ২০১৪ সালের ১ আগস্ট নিহত হয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর। তিনি মা–বাবা, এক বোন, দুই ভাই এবং বাগদত্তা রেখে গিয়েছিলেন। রোববার হস্তান্তরের পর তাঁর মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। এখন অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হবে 

এদিকে হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে রোববার বলা হয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে লেফটেন্যান্ট হাদারের মরদেহ হস্তান্তর করেছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শর্ত মেনে হামাসের হাতে আটক থাকা ২০ জন জীবিত জিম্মির সবাইকে হস্তান্তর করা হয়েছে। মারা যাওয়া ২৮ জিম্মির মধ্যে ২৪ জনের মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল।

রোববার লেফটেন্যান্ট হাদারের বাবা সিমচা গোল্ডিন এক বিবৃতিতে বলেন, ‘বিজয় মানে হলো—জিম্মিদের আর আমাদের সেনাদের ইসরায়েলে ফিরিয়ে আনা।’

আরও পড়ুনগাজায় গণহত্যার প্রমাণ মার্কিন গোয়েন্দা তথ্যে০৮ নভেম্বর ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ উভয়ে জানিয়েছেন, তাঁরা গত ১১ বছর ধরে নিজেদের দপ্তরে লেফটেন্যান্ট হাদারের ছবি রেখেছেন। নেতানিয়াহু বলেন, ‘তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা কখনোই হাল ছাড়িনি’।

আরও পড়ুনফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার০৪ নভেম্বর ২০২৫আরও পড়ুনইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন০১ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র মরদ হ ইসর য় ল

এছাড়াও পড়ুন:

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বারে।

সম্পর্কিত নিবন্ধ