বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে। নতুন এই ফলে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (প্রোভিশনালি) মনোনয়ন দেওয়া হয়েছে।

44 BCS_final.pdfডাউনলোডআরও পড়ুনসোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭০৮ অক্টোবর ২০২৫

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের ফল গত ৩০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত হয়। পরে কমিশনের নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ওই ফলাফলে মনোনীত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে ঘোষণা দেন যে তাঁরা তাঁদের প্রাপ্ত ক্যাডার পদে বা পছন্দক্রমের নিম্নতর কোনো ক্যাডারে যোগদান করবেন না। এই পরিস্থিতিতে পিএসসি ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করা থেকে বিরত থাকে। একই সঙ্গে ৪৩ জন প্রার্থীকে তাঁদের বর্তমান ক্যাডারের চেয়ে উচ্চতর পছন্দক্রমের পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়। উদ্ভূত শূন্য পদগুলো পূরণে মেধাক্রম ও প্রচলিত কোটা-বিধান অনুসরণ করে কমিশন নতুনভাবে সম্পূরক ফল প্রস্তুত করে। এর ভিত্তিতে ৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট ক্যাডারে পদসংশ্লিষ্ট যোগ্য প্রার্থী না থাকায় মোট ১ হাজার ৭১০টি বিজ্ঞাপিত পদের মধ্যে ২৯টি পদ আপাতত শূন্য রয়েছে। এ ছাড়া বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর ‘টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক’ পদে পূর্বে দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ ও ১৩০০৫৮৬৯।

আরও পড়ুনকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বড় নিয়োগ, পদসংখ্যা ৯৯২৫ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জন প র র থ

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফরম বিলম্ব ফিসহ পূরণের সময় ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনপরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন : শিক্ষা উপদেষ্টা৯ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৭ ডিসেম্বর ২০২৫, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন। আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনবিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স, আবেদনসহ জেনে নিন সব১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস
  • পিএসসির প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯০
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড
  • ৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • টি–টোয়েন্টিতে কেমন গেল বাংলাদেশের ২০২৫ সাল
  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
  • বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি