বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ
Published: 6th, November 2025 GMT
নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস, ১৯৯৯’ রহিত করে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, নতুন এই বিধিমালা গত ৩০ অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদিত হয়।
আরো পড়ুন:
টানা ৫ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
শেয়ার ফেরত না দিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আলটিমেটাম
গেজেটে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের XVII) এর ধারা ৩৩ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এতদ্বারা মার্জিন বিধি, ১৯৯৯ বাতিল করছে। নতুন বিধির নাম রাখা হয়েছে-‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’। এটি কার্যকর হবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার তারিখ থেকে।
তবে গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মার্জিন রুলস, ১৯৯৯ এর অধীনে ইতোমধ্যে গৃহীত বা সম্পন্নকৃত যেকোনো পদক্ষেপ, মামলা বা আইনি কার্যক্রম নতুন বিধিমালা কার্যকর হলেও বলবৎ থাকবে। এসব কার্যক্রম পূর্ববর্তী বিধির অধীনে সম্পন্ন হবে এবং বৈধ গণ্য হবে।
এছাড়া নতুন বিধি কার্যকর হওয়ার পূর্বে চলমান কোনো আইনি মামলা বা প্রসিকিউশন মার্জিন রুলস, ১৯৯৯ অনুযায়ী নিষ্পত্তি করা যাবে এবং সেই বিধি কার্যকর বলেই গণ্য হবে যতক্ষণ পর্যন্ত নতুন বিধিমালা সম্পূর্ণরূপে কার্যকর না হয়।
ঢাকা/এনটি/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ম র জ ন র লস নত ন ব ধ ক র যকর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট আজ, ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। জুনিয়র বিশ্বকাপ হকিতে ওমানের মুখোমুখি বাংলাদেশ।
ক্রাইস্টচার্চ টেস্ট-৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১
বাংলাদেশ-ওমান
দুপুর ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
গালফ জায়ান্টাস-এমআই এমিরেটস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস
ম্যান ইউনাইটেড-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১