নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দুর্নীতিগ্রস্থ  হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের সম্মননা  স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল ন ত ইসল ম

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায়  দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক  সভাপতি  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ এখানে এসেছি।  আপনারা জানেন গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য  হয়ে আছে।

তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জন্য দোয়া করতে এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী না তিনি এদেশের নেত্রী। আওয়ামীলীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে  বিএনপি ক্ষমতায় আসলে তা করবে না।

এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ওয়াদা। আপনাদেরকে মনে রাখতে হবে তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে বিএনপিকে দেশ গঠনের সুযোগ করে দিব।  আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

বন্দর থানার ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকারের  সভাপতিত্বে  দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে,এম, মাজহারুল ইসলাম জোসেফ।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের  সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন। দোয়া ও আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডঃ শিপলু, নারায়ণগঞ্জ  মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু,
সদর থানা কৃষক দলের সভাপতি রানা মজিব  প্রমুখ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক এস এম মোমেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত, ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন, বন্দর থানার ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস ইকবাল অনিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক  রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, আয়শা আক্তার, নারগিছ পারভিন,মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা প্রমুখ।

দোয়া ও আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন, ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মনির, তাহের খন্দকার, মোঃ জামির, মোঃ ইলিয়াছ, মোঃ কামরুল, নূর আলম, মহিউদ্দিন, সুলতান, শহিদ, রিয়াজ উদ্দিন, মামুন, আপন, আনন্দ ও তানভীরসহ ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষনখোলা আল বায়তুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিদ্দিকুর রহমান।  

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
  • বাংলাদেশ মানবাধিকার কমিশন-নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার
  • সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চলে কনকনে শীতে বিপর্যস্থ জনজীবন
  • নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডায় স্থবির সাধারন মানুষ 
  • আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া