জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ১০১টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) থেকে।

পদের নাম ও বিবরণ
১.

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯–এর তফসিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. হাউজ কিপার
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আরও পড়ুন৫০তম বিসিএস: নন-ক্যাডার পদ নির্ধারিত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব১৪ ঘণ্টা আগে

৩. এভি অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অডিও ভিজ্যুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?০৯ নভেম্বর ২০২৫

৫. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪০
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
৬. ওয়ার্ড বয়
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫

৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
৮. বাবুর্চি/সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৯. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৫ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৩০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে১৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন য ন দ ব ত য় গ র ড ২০ জ প এত

এছাড়াও পড়ুন:

মেট্রোরেলে চাকরি, মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ট্রেন অপারেটর পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০ জন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৫।

আরও পড়ুননর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭ ১২ ঘণ্টা আগে

পদের নাম: ট্রেন অপারেটর
পরীক্ষার নাম: মনস্তাত্ত্বিক পরীক্ষা
পরীক্ষার তারিখ ও সময়: ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫; সকাল ১০টা
কেন্দ্র: কনফারেন্স হল (দ্বিতীয় তলা), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।

নির্দেশনা
প্রার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত হবেন। প্রার্থী তাঁর নিজ প্রবেশপত্রের একটি ফটোকপি মনস্তাত্ত্বিক পরীক্ষার ভেন্যুতে জমা দেবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ট্রেন অপারেটর পদের মৌখিক পরীক্ষা গত ১৯ ও ২০ নভেম্বর এবং ২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৬৪.২৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)
  • মানবাধিকার নিয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার কেন প্রশ্নবিদ্ধ
  • দেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত এআই ব্যবহার করেন: টেলিনর এশিয়ার গবেষণা
  • পায়রা বন্দর কর্তৃপক্ষে ১৫ পদে চাকরি, আবেদন শেষ ১১ ডিসেম্বর
  • নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল দুই বিভাগ খোলার
  • নানা আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস পালিত
  • আজ টিভিতে যা দেখবেন (১০ ডিসেম্বর ২০২৫)
  • মেট্রোরেলে চাকরি, মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩