গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‍“আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে ডিসেম্বরে তফসিল। তফসিলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নাই।” 

তিনি বলেন, “আমরা মনে করি, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে। তবে, অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনীভিত্তি দিতে হবে।” 

আরো পড়ুন:

নির্বাচনের আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি: ভিপি নুর

হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর

রবিবার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কাজ করছে। এখনকার এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণঅভ্যুত্থানে মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হয়, দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করব। তফসিল ঘোষণ হলে সে ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।”

তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সন্তানদের আপনারা আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। তারাই পারবে আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে।” 

নুরুল হক নুর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মো.

সুরুজ্জামান সরকারের নাম ঘোষণা করে তাকে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তিনি ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।  

দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হোসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম ও হানিফ খান সজিব, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, নজরুল ইসলাম মাস্টার।

ঢাকা/মাসুম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ল হক ন র কম ট র তফস ল গণভ ট

এছাড়াও পড়ুন:

শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন সেই খোকন চন্দ্র বর্মণ

গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চেহারা বদলে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন। তিনি শেরপুর-২ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় শেরপুর-২ আসনে এই জুলাই যোদ্ধার নাম ঘোষণা করা হয়। 

এদিকে, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির  হয়ে লড়বেন প্রয়াত হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস‍্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়েবেন গোলাম কিবরিয়া। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন চন্দ্র বর্মণ। এই ঘটনার পর তার ঠোঁট, মাড়ি, নাক এবং তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, তার বাম চোখও নষ্ট হয়ে যায়। পরে তার চিকিৎসার জন্য রাশিয়াতেও পাঠায় সরকার। সুস্থ হলেও বদলে যায় তার চেহারা। 

খোকন চন্দ্র বর্মণ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন। এছাড়া, দল গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জড়িত আছেন তিনি। বিভিন্ন সভা-সমাবেশেও তাকে বক্তব্য দিতে দেখা গেছে।   

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর
  • শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন সেই খোকন চন্দ্র বর্মণ
  • বিএনপির সঙ্গে জোট করা এখনো চূড়ান্ত নয়: রাশেদ খান