‘লালু’ ‘লালু’ বলে বাড়ির আঙিনায় বসে ডাকছিলেন কৃষক গিয়াস উদ্দিন (৪০)। ডাক শুনে বাড়ির পাশের জঙ্গল থেকে বের হয়ে এল এক শিয়াল। তাঁর গা ঘেঁষে বসল। নানা কায়দায় গিয়াসের কাছ থেকে আদর কেড়ে নিচ্ছিল।

গতকাল শনিবার বিকেলে এমন দৃশ্য দেখা গেল গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের কাওলারটেক এলাকায়।

গিয়াস উদ্দিন একজন কৃষক। গাছগাছালি আর জঙ্গলে ঘেরা একটি উঁচু টিলায় তাঁর বাড়ি। বাড়িতে আছে গরু, ছাগল, মুরগি ও ভেড়া। স্ত্রী দুই ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। নিজের ভিটায় তিনি আছেন শিয়াল ও অন্য পশুগুলোকে নিয়ে।

শিয়ালের সঙ্গে এমন সম্পর্কের বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, বছরখানেক আগে তাঁর এক বন্ধু জঙ্গলের ভেতরে একটি ছোট শিয়ালছানা পেয়েছিলেন। পরে তিনি সেটিকে লালন-পালন করার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর বন্ধু শিয়ালছানাটি তাঁকে দিয়ে দেন। সেই থেকে শিয়ালটি তাঁর সঙ্গে আছে।

গিয়াস উদ্দিন বলেন, শিয়ালটি এখন সব ধরনের খাবার খায়। গরু ও মুরগির মাংস, এমনকি রান্না করা তরকারি ভাত দিয়ে মেখে দিলেও সে খায়। এ ছাড়া খাবার হিসেবে তাকে দেওয়া হয় বিস্কুট, পাউরুটি, আটার রুটিসহ নানা কিছু।

শিয়ালটি দিন ও রাতের বেশির ভাগ সময় গিয়াসের ঘর ও উঠানে থাকে। মাঝেমধ্যে বাড়ির পাশের জঙ্গলে চলে যায়। তখন ‘লালু’ বলে ডাকলে দৌড়ে চলে আসে।

শিয়ালটি আশপাশের লোকজনের কোনো ক্ষতি করে না, তারাও শিয়ালটিকে কিছু করে না.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স উদ দ ন

এছাড়াও পড়ুন:

অযত্নে মুক্তিযুদ্ধে বগুড়ার শহীদ স্মৃতি

২ / ৮বগুড়া জেলার প্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ফলক ‘মুক্তির ফুলবাড়ী’ সংস্কার করা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ