সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে শাটডাউন শেষ হচ্ছে
Published: 10th, November 2025 GMT
কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে, খবর মার্কিন সংবাদমাধ্যমের।
সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এ অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত অচল হয়ে গেছে।সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এ অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে, পঞ্চম দফায়ও বিল পাসে ব্যর্থ সিনেট০৭ অক্টোবর ২০২৫রোববার সিএনএন ও ফক্স নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।
দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টএ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে।’
ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।
আরও পড়ুনশাটডাউন হলেও ট্রাম্প খাদ্যসহায়তা বন্ধ করতে পারবেন না, আদালতের নির্দেশ০১ নভেম্বর ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউনের কবলে, ট্রাম্পের হুমকিতেও কাজ হলো না০১ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র সরক র র
এছাড়াও পড়ুন:
পেটে ভর দিয়ে ঘুমানোর প্রভাব
পেটে ভর দিয়ে ঘুমানো অনেকের কাছে আরামদায়ক মনে হলেও এটি শরীরের জন্য খুব ভালো নয়। ভারতীয় ডা. সুনীল কুমার কে-এর মতে, ‘‘ পেটে ভর দিয়ে ঘুমালে শরীর দীর্ঘ সময় অস্বাভাবিকভাবে বাঁকানো অবস্থায় থাকে, যা মেরুদণ্ড, ঘাড়, পিঠ, শ্বাস-প্রশ্বাস এবং হজম—সব কিছুকে প্রভাবিত করতে পারে’’। পেটে ভর দিয়ে ঘুমানোর স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কিছু প্রভাব রয়েছে।
স্বল্পমেয়াদী প্রভাবগুলোর মধ্যে রয়েছে—
আরো পড়ুন:
শীতকালে কত সময় ধরে গোসল করা ভালো
ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ডা. ধনদেব
ঘাড়ে ব্যথা
পেটে ভর দিয়ে ঘুমালে মেরুদণ্ড ভুল অবস্থানে (misaligned) থাকে। ফলে পিঠে চাপ বা ঝিনঝিন ভাব তৈরি হতে পারে। এবং ঘাড়ে টান এবং পেশীর ভারসাম্য নষ্ট হতে পারে।
কাঁধে অস্বস্তি
৩০ দিন বা তার বেশি সময় ধরে প্রতিদিন ৮ ঘণ্টা পেটে ভর দিয়ে ঘুমালে দীর্ঘস্থায়ী ঘাড়ে ব্যথা হতে পারে। নিচের পিঠে অতিরিক্ত চাপ অনুভূত হতে পারে। অঙ্গবিন্যাস পরিবর্তন হতে পারে এবং মেরুদণ্ডের সঠিক সমন্বয় কমে যাওয়া। বুকের পেশীতে টান ফলে কাঁধ সামনের দিকে ঝুঁকে যাওয়া
পিঠে অসাড়তা আসতে পারে
পেটে ভর দিয়ে ঘুমালে স্নায়ুতে চাপ পড়ে ফলে হাতে ও পায়ে অসাড়তা হতে পারে।
দীর্ঘমেয়াদী প্রভাব
এক. পেটে ভর দিয়ে ঘুমালে বুক ও পেট চাপে থাকার কারণে শ্বাস-প্রশ্বাস অগভীর হয়ে যায়। এতে অক্সিজেন গ্রহণ কমে যেতে পারে এবং ঘাড়ের টান স্লিপ অ্যাপনিয়া আরও খারাপ করতে পারে।
দুই . পেট চেপে থাকার কারণে অ্যাসিডিটি বা অস্বস্তি বাড়তে পারে।
তিন. শরীরের ওজন রক্তনালী ও স্নায়ুতে চাপ দিলে।
চার. হাত, পা বা শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল ধীর হয়ে যেতে পারে।
কীভাবে অভ্যাস পরিবর্তন করবেন?
পিঠের ওপর ভর দিয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার জন্য হাঁটুর নিচে বালিশ রাখতে পারেন। খুব নরম বিছানায় না শুয়ে শক্ত বা কম নরম গদি বেছে নিন। ঘাড়ের চাপ কমাতে পাতলা বালিশ ব্যবহার করুন অথবা বালিশ ছাড়া ঘুমান। ধীরে ধীরে পাশে ঘুমানোর অভ্যাস করুন।
শেষ কথা: যদি ঘুমের ভঙ্গি নিয়ে আপনার কোনো শারীরিক সমস্যা বা উদ্বেগ থাকে, তবে পরিবর্তন আনার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস
ঢাকা/লিপি