জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট—দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কারণ, দুটো নির্বাচন দুই দিনে আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। এ ছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিবেচনায় নিতে চায় সরকার।

এভাবে রাজনৈতিক দলগুলোর দাবিদাওয়ার মধ্যে কিছুটা সমন্বয় করে সরকার একটা সমাধান বের করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে প্রধান দুটি দল নিজ নিজ দাবি থেকে কিছুটা ছাড় দেবে বলে আশা করা হচ্ছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। ১৫ নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। কয়েকজন উপদেষ্টা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা সরকারের মনোভাব এবং বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে।

গণভোট প্রশ্নে বিএনপি, জামায়াতসহ তাদের সমমনা দলগুলোর অবস্থান ঠিক বিপরীত। জামায়াতের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। আর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে চায়। সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে। এ বিষয়ে জামায়াত ছাড় দেবে বলে আশা করছে সরকার। অন্যদিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি এসেছে জুলাই সনদে। বিএনপির এতে আপত্তি আছে। বিএনপি এ বিষয়ে ছাড় দেবে বলে সরকারের আশা।

সূত্র বলছে, ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। ১৫ নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন উপদেষ্টা পরিষদের এমন একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সব দল, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলের দাবি একটু একটু সমন্বয় করে সরকার সমাধানের উদ্যোগ নিচ্ছে। সরকার নিজের মতো করেই এই সিদ্ধান্ত নিচ্ছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৮ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ই সনদ উপদ ষ ট সরক র র ব এনপ গণভ ট

এছাড়াও পড়ুন:

‘খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপর দেশের অনেক কিছু নির্ভর করে’ 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী তানিয়া রব বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়। কেউ ভালো করে জানেন না, উনি কখন সুস্থ হয়ে উঠবেন। উনার সুস্থ হয়ে উঠার ওপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। এটা আমাদের বুঝতে হবে, মানতে হবে। এই সমাবেশ থেকে আল্লাহর কাছে দোয়া করব, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

বুধবার (১০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাযিল মাদরাসা মাঠে জেএসডি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

মিরসরাইয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি

তানিয়া রব বলেন, “একটি অভ্যুত্থান হয়েছে। আমরা যদি হানাহানি করি, তাহলে অভ্যুত্থানের বিপরীতে যে অভ্যুত্থান হবে সেটা জনগণের পক্ষে থাকবে না। এগুলো মাথায় রাখতে হবে।”

তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের জন্য নয়, এটি হবে বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন। নতুন করে শিক্ষার্থী-জনতা আন্দোলন করে যে বাংলাদেশ উদ্ধার করেছেন সেটাকে আমরা পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি।” 

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল। সমাবেশে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ